Judges 13:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মানোহ মাবুদের ফেরেশতাকে বললেন, আরজ করি, কিঞ্চিৎ অপেক্ষা করুন, আমরা আপনার জন্য একটি ছাগলের বাচ্চার মাংস রান্না করে নিয়ে আসি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “আমরা চাই আপনি ততক্ষণ অপেক্ষা করুন, যতক্ষণ না আমরা আপনার জন্য একটি কচি পাঁঠার মাংস রান্না করে আনছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মানোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, বিনয় করি, কিঞ্চিৎ বিলম্ব করুন, আমরা আপনার জন্য একটী ছাগবৎস প্রস্তুত করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মানোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, বিনয় করি, কিঞ্চিৎ বিলম্ব করুন, আমরা আপনার জন্য একটি ছাগবৎস প্রস্তুত করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “আপনি কিছুক্ষণ থাকুন; আমরা ততক্ষণ আপনার জন্য একটা ছাগলের বাচ্চার মাংস রান্না করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মানোহ মাবুদের ফেরেশতাকে বললেন, “আপনি কিছুক্ষণ থাকুন; আমরা ততক্ষণ আপনার জন্য একটা ছাগলের বাচ্চার গোশ্‌ত রান্না করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানোহ পরমেশ্বরের দূতকে বললেন, দয়া করে একটু অপেক্ষা করুন, আমরা আপনার জন্য একটা ছাগ শিশুর মাংস রান্না করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মানোহ প্রভুর দূতকে বলল, “দয়া করে আপনি একটু বসুন| আমরা আপনাকে কচি পাঁঠার মাংস রান্না করে খাওয়াব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “অনুরোধ করি, একটু অপেক্ষা করুন, আমরা আপনার জন্য একটি ছাগলের বাচ্চা মেরে রান্না করে দিই।”