Judges 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মানোহ মাবুদের ফেরেশতাকে বললেন, আপনার নাম কি? আপনার কথা সফল হলে যেন আমরা আপনাকে সম্মান জানাতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মানোহ সদাপ্রভুর দূতের কাছে জানতে চাইলেন, “আপনার নাম কী, যেন আপনার কথা যখন পূর্ণ হবে, তখন আমরা আপনাকে সম্মান জানাতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মানোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, আপনার নাম কি? আপনার বাক্য সফল হইলে আমরা আপনার গৌরব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মানোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, আপনার নাম কি? আপনার বাক্য সফল হইলে আমরা আপনার গৌরব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মানোহ সদাপ্রভুর দূতকে জিজ্ঞাসা করলেন, “আপনার নাম কি? আপনার কথা যখন সফল হবে তখন আমরা আপনাকে সম্মান দেখাতে চাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মানোহ মাবুদের ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, “আপনার নাম কি? আপনার কথা যখন সফল হবে তখন আমরা আপনাকে সম্মান দেখাতে চাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই মানোহ তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আপনার কথা সফল হলে আপনার নামে আমরা শ্রদ্ধা জানাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানোহ প্রভুর দূতকে জিজ্ঞাসা করল, “আমি কি আপনার নাম জানতে পারি? কারণ আপনার কথামত সব কিছু হলে আমরা আপনাকে সম্মান জানাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “আপনার নাম কি? আপনার বাক্য সফল হলে আমরা আপনার গৌরব করব।”