Judges 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মানোহ ঐ ছাগলের বাচ্চা ও শস্য-উৎসর্গ নিয়ে মাবুদের উদ্দেশে শৈলের উপরে কোরবানী করলেন। তাতে ঐ ফেরেশতা অলৌকিক ব্যাপার সাধন করলেন এবং মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মানোহ একটি কচি পাঁঠা নিলেন ও সঙ্গে নিলেন শস্য-নৈবেদ্য, এবং সদাপ্রভুর উদ্দেশে তা একটি পাষাণ-পাথরের উপরে উৎসর্গ করলেন। আর মানোহ ও তাঁর স্ত্রীর চোখের সামনেই সদাপ্রভু এক বিস্ময়কর ঘটনা ঘটালেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মানোহ ঐ ছাগবৎস ও ভক্ষ্য নৈবেদ্য লইয়া সদাপ্রভুর উদ্দেশে শৈলের উপরে উৎসর্গ করিলেন; তাহাতে ঐ দূত, আশ্চর্য্য ব্যাপার সাধন করিলেন, মানোহ ও তাঁহার স্ত্রী তাহা দেখিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মানোহ ঐ ছাগবৎস ও ভক্ষ্য-নৈবেদ্য লইয়া সদাপ্রভুর উদ্দেশে শৈলের উপরে উৎসর্গ করিলেন। তাহাতে ঐ দূত, আশ্চর্য ব্যাপার সাধন করিলেন, মানোহ ও তাঁহার স্ত্রী তাহা দেখিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানোহ তখন একটা ছাগলের বাচ্চা ও তার সংগেকার শস্য-উৎসর্গের জিনিস নিয়ে সদাপ্রভুর উদ্দেশে একটা পাথরের উপরে তা উৎসর্গ করলেন। সেই দূত তখন একটা আশ্চর্য কাজ করলেন, আর মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানোহ তখন একটা ছাগলের বাচ্চা ও তার সংগেকার শস্য-কোরবানীর জিনিস নিয়ে মাবুদের উদ্দেশে একটা পাথরের উপরে তা কোরবানী দিলেন। সেই ফেরেশতা তখন একটা অলৌকিক চিহ্ন দেখালেন, আর মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানোহ তখন একটি ছাগশিশু ও ভোগ নৈবেদ্য নিয়ে যিনি পরমাশ্চর্য কাজ করেন, সেই পরমেশ্বরের উদ্দেশে পাথরের বেদীর উপরে উৎসর্গ করলেন। মানোহ ও তাঁর স্ত্রী দেখলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মানোহ একটা পাথরে একটা কচি পাঁঠাকে বলি দিল| সেই সঙ্গে একটি শস্য নৈবেদ্যও প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করল এবং সে একটি আশ্চর্য্য কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মানোহ ঐ ছাগলের বাচ্চা ও ভক্ষ্য নৈবেদ্য নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে পাথরের ওপরে উৎসর্গ করলেন; তাতে ঐ দূত, আশ্চর্য্য ব্যাপার সাধন করলেন, মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।