Judges 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মানোহ তাঁর স্ত্রীকে বললেন, আমরা অবশ্য মারা পড়বো, কারণ আল্লাহ্কে দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের মৃত্যু অনিবার্য!” তিনি তাঁর স্ত্রীকে বললেন। “আমরা ঈশ্বরকে দেখেছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মানোহ আপন স্ত্রীকে কহিলেন আমরা অবশ্য মারা পড়িব, কারণ ঈশ্বরকে দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মানোহ আপন স্ত্রীকে কহিলেন আমরা অবশ্য মারা পড়িব, কারণ ঈশ্বরকে দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মানোহ তাঁর স্ত্রীকে বললেন, “আমরা ঈশ্বরকে দেখেছি, নিশ্চয়ই আমাদের মরতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মানোহ তাঁর স্ত্রীকে বললেন, “আমরা আল্লাহ্কে দেখেছি, নিশ্চয়ই আমাদের মরতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি স্ত্রীকে বললেন, আমাদের ঈশ্বরকে আমরা চাক্ষুষ দেখেছি, আমাদের মৃত্যু অবধারিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানোহ তার স্ত্রীকে বলল, “আমরা ঈশ্বর দর্শন করেছি! এখন আমরা নিশ্চিত মারা যাব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মানোহ নিজের স্ত্রীকে বললেন, “আমরা অবশ্য মারা যাব, কারণ ঈশ্বরকে দেখেছি।”