Judges 13:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে স্ত্রীলোকটি পুত্র প্রসব করে তাঁর নাম শামাউন রাখলেন। আর বালকটি বেড়ে উঠলেন ও মাবুদ তাঁকে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই মহিলাটি এক পুত্রসন্তানের জন্ম দিলেন এবং তার নাম রাখলেন শিম্শোন। ছেলেটি বেড়ে উঠল এবং সদাপ্রভু তাকে আশীর্বাদ করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিয়া তাঁহার নাম শিম্শোন রাখিলেন। আর বালকটী বাড়িয়া উঠিলেন, ও সদাপ্রভু তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিয়া তাঁহার নাম শিম্শোন রাখিলেন। আর বালকটি বাড়িয়া উঠিলেন, ও সদাপ্রভু তাঁহাকে আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে স্ত্রীলোকটির একটি ছেলে হল আর তিনি তাঁর নাম রাখলেন শিম্শোন। শিম্শোন বড় হতে লাগলেন এবং ঈশ্বর তাঁকে আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে স্ত্রীলোকটির একটি ছেলে হল আর তিনি তাঁর নাম রাখলেন শামাউন। শামাউন বড় হতে লাগলেন এবং আল্লাহ্ তাঁকে দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যথাসময়ে মানোহের স্ত্রী একটি পুত্র সন্তান লাভ করলেন। তার নাম রাখলেন শিমশোন। পরমেশ্বরের আশীর্বাদে শিশুটি বেড়ে উঠতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তার একটি সন্তান হল| সে তার নাম দিল শিম্শোন| শিম্শোন বড় হয়ে উঠল| প্রভু তাকে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ মহিলা ছেলে প্রসব করে তাঁর নাম শিম্শোন রাখলেন। আর বালকটি বেড়ে উঠল ও সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন।