Judges 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি আমাকে বললেন, দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; এখন আঙ্গুর-রস কিংবা সুরা পান করো না এবং কোন নাপাক বস্তু ভোজন করো না, কেননা সেই বালক গর্ভ থেকে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ্‌র উদ্দেশে নাসরীয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি আমাকে বললেন, ‘তুমি অন্তঃসত্ত্বা হবে এবং এক পুত্রসন্তানের জন্ম দেবে। তাই এখন থেকে, তুমি দ্রাক্ষারস বা অন্য কোনও গাঁজানো পানীয় পান কোরো না এবং অশুচি কোনো কিছু খেয়ো না, কারণ সেই ছেলেটি গর্ভ থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশে এক নাসরীয় হয়ে থাকবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি আমাকে কহিলেন, দেখ, তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে; এখন দ্রাক্ষারস কিম্বা সুরা পান করিও না, এবং কোন অশুচি বস্তু ভোজন করিও না, কেননা সেই বালক গর্ভহইতে মরণ দিন পর্য্যন্ত ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি আমাকে কহিলেন, দেখ, তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে; এখন দ্রাক্ষারস কিম্বা সুরা পান করিও না, এবং কোন অশুচি বস্তু ভোজন করিও না, কেননা, সেই বালক গর্ভ হইতে মরণ দিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, ‘তুমি গর্ভবতী হবে এবং তোমার একটি ছেলে হবে। সেইজন্য এখন থেকে তুমি আংগুর-রস কিম্বা কোন মদ কিম্বা অশুচি কিছু খাবে না, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলেটি ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, ‘তুমি গর্ভবতী হবে এবং তোমার একটি ছেলে হবে। সেইজন্য এখন থেকে তুমি আংগুর-রস কিংবা কোন মদানো রস কিংবা নাপাক কিছু খাবে না, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলেটি আল্লাহ্‌র উদ্দেশে নাসরীয় হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কোথা থেকে এসেছেন তা আমি জিজ্ঞাসা করিনি, তিনিও আমাকে তাঁর পরিচয় দেননি। তিনি আমাকে বললেন, তুমি গর্ভধারণ করে একটি পুত্র সন্তান প্রসব করবে। এখন থেকে তুমি সুরা বা উত্তেজক কোন পানীয় পান করবে না এবং অশুচি কোন কিছু খাবে না, কারণ সেই শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঈশ্বরের উদ্দেশে নাসিরী ব্রতধারী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে শুধু এটুকুই বলল, ‘তুমি গর্ভবতী হবে| তোমার পুত্র হবে| দ্রাক্ষারস বা কোন ঝাঁজাল কড়া পানীয় পান করবে না| কোন অশুদ্ধ খাবার খাবে না| কারণ তোমার সেই সন্তানকে ঈশ্বরের কাছে কোন বিশেষ পদ্ধতিতে উৎসর্গ করা হবে| সে জন্মাবার আগে থেকেই ঈশ্বরের একজন বিশেষ ব্যক্তি হবে এবং আমৃত্যু সে তাই থাকবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি আমাকে বললেন, দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; এখন দ্রাক্ষারস কিম্বা সুরা পান কর না এবং কোন অশুচি বস্তু ভোজন কর না কারণ সেই বালক জন্ম থেকে মৃত্যুদিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে।”