Judges 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর পিতা সেই রমণীর কাছে নেমে গেলে শামাউন সেই স্থানে ভোজ প্রস্তুত করলেন, কেননা যুবালোকদের সেই রকম রীতি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমতাবস্থায় তাঁর বাবা সেই মহিলাটিকে দেখতে গেলেন। আর যুবা পুরুষেরা প্রথাগতভাবে যেমন করত, সেই প্রথানুসারে শিম্‌শোনও সেখানে এক ভোজসভার আয়োজন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার পিতা সেই রমণীর নিকটে গেলে শিম্‌শোন সে স্থানে ভোজ প্রস্তুত করিলেন, কেননা যুবালোকদের তদ্রূপ ব্যবহার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার পিতা সেই রমণীর নিকটে গেলে শিম্‌শোন সেই স্থানে ভোজ প্রস্তুত করিলেন, কেননা যুবালোকদের তদ্রূপ ব্যবহার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শিম্‌শোনের বাবা মেয়েটিকে দেখতে গেলেন। তখন শিম্‌শোন সেখানে একটা ভোজের ব্যবস্থা করলেন যা বরেরা সাধারণতঃ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শামাউনের বাবা মেয়েটিকে দেখতে গেলেন। তখন শামাউন সেখানে একটা মেজবানীর ব্যবস্থা করলেন যা বরেরা সাধারণতঃ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর বাবা কনের বাড়ীতে গেলেন এবং শিমশোন সেখানে ভোজের আয়োজন করলেন। তখনকার দিনে বরদের এই রকমই করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোনের পিতা পলেষ্টীয় মেয়েটিকে দেখতে গেল| এটাই ছিল প্রথা যে বর সে একটা ভোজসভা করবে| সেই অনুযায়ী শিম্শোন এই অনুষ্ঠানের আয়োজন করতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর পিতা সেই মেয়ের কাছে গেলে শিম্‌শোন সেই জায়গায় ভোজ প্রস্তুত করলেন্‌, কারণ যুবকদের সেই রকম রীতি ছিল।