Judges 14:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামাউন তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তার অর্থ বুঝে আমাকে বলে দিতে পার, তবে আমি তোমাদেরকে ত্রিশটি জামা ও ত্রিশ জোড়া কাপড় দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলছি,” শিম্‌শোন তাদের বললেন। “তোমরা যদি উৎসব চলাকালীন এই সাত দিনের মধ্যে এর অর্থ আমায় ব্যাখ্যা করে দিতে পারো, তবে আমি তোমাদের ত্রিশটি মসিনার পোশাক এবং ত্রিশ জোড়া কাপড়চোপড় দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটী প্রহেলিকা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তাহার অর্থ বুঝিয়া আমাকে বলিয়া দিতে পার, তবে আমি তোমাদিগকে ত্রিশটী জামা ও ত্রিশ যোড়া বস্ত্র দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটি প্রহেলিকা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তাহার অর্থ বুঝিয়া আমাকে বলিয়া দিতে পার, তবে আমি তোমাদিগকে ত্রিশটি জামা ও ত্রিশ জোড়া বস্ত্র দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিম্‌শোন সেই সংগীদের বললেন, “আমি তোমাদের একটা ধাঁধা বলি। তোমরা ভোজের এই সাত দিনের মধ্যে যদি এর উত্তর দিতে পার তবে আমি তোমাদের ত্রিশটা মসীনার চাদর ও ত্রিশ সেট পোশাক দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামাউন সেই সংগীদের বললেন, “আমি তোমাদের একটা ধাঁধা বলি। তোমরা মেজবানীর এই সাত দিনের মধ্যে যদি এর জবাব দিতে পার তবে আমি তোমাদের ত্রিশটা মসীনার চাদর ও ত্রিশ সেট পোশাক দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোন তাদের বললেন, আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, বিবাহ উৎসবের সাতদিনের মধ্যে তোমরা যদি এর অর্থ বলতে পার তাহলে আমি তোমাদের প্রত্যেককে একটা করে কাপড় আর এক প্রস্থ করে দামী পোশাক দেব। আর যদি বলতে না পার তাহলে তোমরা আমাকে ত্রিশটি কাপড় ও ত্রিশপ্রস্থ পোশাক দেবে। তারা বলল, ঠিক আছে, তোমার ধাঁধা বল, শুনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ 30 জনকে শিম্শোন বলল, “আমি তোমাদের একটা ধাঁধা বলতে চাই| এই আনন্দ অনুষ্ঠান সাতদিন ধরে চলবে| এর মধ্যে তোমাদের এই ধাঁধার উত্তর দিতে হবে| উত্তর দিতে পারলে আমি তোমাদের 30টি জামা আর 30টি কাপড় দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিম্‌শোন তাদেরকে বললেন, “আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের র মধ্যে তার অর্থ বুঝে আমাকে বলে দিতে পার, তবে আমি তোমাদেরকে ত্রিশটি জামা ও ত্রিশ জোড়া বস্ত্র দেব।