Judges 14:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামাউন ও তাঁর পিতা-মাতা তিম্নায় নেমে গেলেন, তিম্নাস্থ আঙ্গুর-ক্ষেতে উপস্থিত হলে দেখ, একটি যুব সিংহ শামাউনের সম্মুখে এসে গর্জন করে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিম্‌শোন তাঁর বাবা-মার সঙ্গে তিম্নায় নেমে গেলেন। তারা তিম্নার দ্রাক্ষাক্ষেতের কাছাকাছি পৌঁছানোমাত্রই, আচমকা এক যুবা সিংহ গর্জন করতে করতে শিম্‌শোনের দিকে তেড়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিম্‌শোন ও তাঁহার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন, তিম্নাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখ, এক যুবা সিংহ শিম্‌শোনের সম্মুখবর্ত্তী হইয়া গর্জ্জিয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিম্‌শোন ও তাঁহার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন, তিম্নাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখ, এক যুবা সিংহ শিম্‌শোনের সম্মুখবর্তী হইয়া গর্জিয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শিম্‌শোন তাঁর মা-বাবার সংগে তিম্নায় গেলেন। তিম্নার আংগুর ক্ষেতগুলোর কাছে যেতেই হঠাৎ একটা যুব সিংহ গর্জন করতে করতে শিম্‌শোনের দিকে এগিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শামাউন তাঁর মা-বাবার সংগে তিম্নায় গেলেন। তিম্নার আংগুর ক্ষেতগুলোর কাছে যেতেই হঠাৎ একটা যুব সিংহ গর্জন করতে করতে শামাউনের দিকে এগিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোন তাঁর মা-বাবাকে নিয়ে তিম্‌নাতে গেলেন। তিম্‌নার দ্রাক্ষাকুঞ্জের মধ্যে দিয়ে তাঁরা যখন যাচ্ছিলেন, সেই সময় কাছে একটি জোয়ান সিংহ তাঁকে দেখে গর্জে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতামাতাকে নিয়ে শিম্শোন তিম্না শহরে নেমে এল| শহরের কাছাকাছি দ্রাক্ষার ক্ষেত পর্যন্ত তারা চলে এল| সেখানে হঠাৎ‌‌ একটা য়ুব সিংহ গর্জে উঠে শিম্শোনের উপর ঝাঁপিয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিম্‌শোন ও তাঁর মা-বাবা তিম্নায় নেমে গেলেন, তিম্নায় আঙ্গুর ক্ষেতে পৌছালে দেখ, এক যুবসিংহ শিম্‌শোনের সামনে হয়ে গর্জন করে উঠল।