Judges 15:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিছু কাল পরে গম কাটার সময়ে শামাউন একটি ছাগলের বাচ্চা সঙ্গে নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তিনি বললেন, আমি আমার স্ত্রীর কাছে অন্তঃপুরে যাব; কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁকে ভিতরে যেতে দিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর, গম কাটার মরশুমে, শিম্‌শোন একটি ছাগশাবক নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বললেন, “আমি আমার স্ত্রীর ঘরে যাচ্ছি।” কিন্তু তাঁর স্ত্রীর বাবা শিম্‌শোনকে ভিতরে ঢুকতে দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিছু কাল পরে গোম কাটার সময়ে শিম্‌শোন এক ছাগবৎস সঙ্গে লইয়া আপন স্ত্রীর সহিত সাক্ষাৎ করিতে গেলেন; তিনি কহিলেন, আমি আপন স্ত্রীর নিকটে অন্তঃপুরে যাইব; কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁহাকে ভিতরে যাইতে দিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিছু কাল পরে গম কাটার সময়ে শিম্‌শোন একটি ছাগবৎস সঙ্গে লইয়া আপন স্ত্রীর সহিত সাক্ষাৎ করিতে গেলেন; তিনি কহিলেন, আমি আপন স্ত্রীর নিকটে অন্তঃপুরে যাইব; কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁহাকে ভিতরে যাইতে দিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে গম কাটবার সময়ে শিম্‌শোন একটা ছাগলের বাচ্চা নিয়ে তাঁর স্ত্রীর সংগে দেখা করতে গেলেন। তিনি বললেন, “আমি ভিতরে আমার স্ত্রীর ঘরে যাচ্ছি।” কিন্তু মেয়েটির বাবা তাঁকে ভিতরে যেতে দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে গম কাটবার সময়ে শামাউন একটা ছাগলের বাচ্চা নিয়ে তাঁর স্ত্রীর সংগে দেখা করতে গেলেন। তিনি বললেন, “আমি ভিতরে আমার স্ত্রীর ঘরে যাচ্ছি।” কিন্তু মেয়েটির পিতা তাঁকে ভিতরে যেতে দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে গম কাটার মরশুমে শিমশোন একটা ছাগ শিশু নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। শ্বশুরবাড়িতে গিয়ে বললেন, আমি আমার স্ত্রী ঘরে যেতে চাই। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে সেই ঘরে ঢুকতে দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন গম তোলার সময় হল শিম্শোন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেল| স্ত্রীকে দেবার জন্যে একটা কচি পাঁঠা নিয়ে গেল| শ্বশুরকে গিয়ে বলল, “আমি স্ত্রীর ঘরে ঢুকছি|” কিন্তু মেয়ের পিতা শিম্শোনকে ঢুকতে দিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছু দিন পরে গম কাটার দিনের শিম্‌শোন এক ছাগলের বাচ্চা সঙ্গে নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন; তিনি বললেন, “আমি নিজের স্ত্রীর ঘরে প্রবেশ করব৷” কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁকে ভিতরে যেতে দিল না;