Judges 15:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে এহুদার লোকেরা জিজ্ঞাসা করলো, তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসলে? তারা বললো, শামাউনকে বাঁধতে এসেছি; সে আমাদের প্রতি যেমন করেছে, আমরাও তার প্রতি তেমনি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের জিজ্ঞাসা করল, “তোমরা কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ?” “আমরা শিম্‌শোনকে বন্দি করে নিয়ে যেতে এসেছি,” তারা উত্তর দিল, “সে আমাদের প্রতি যা করেছে, আমরাও তার প্রতি তেমনই করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহূদার লোকেরা জিজ্ঞাসা করিল, তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসিলে? তাহারা কহিল, শিম্‌শোনকে বাঁধিতে আসিয়াছি; সে আমাদের প্রতি যেমন করিয়াছে, আমরাও তাহার প্রতি তদ্রূপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহূদার লোকেরা জিজ্ঞাসা করিল, তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসিলে? তাহারা কহিল, শিম্‌শোনকে বাঁধিতে আসিয়াছি; সে আমাদের প্রতি যেমন করিয়াছে, আমরাও তাহার প্রতি তদ্রূপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার লোকেরা জিজ্ঞাসা করল, “কেন তোমরা আমাদের বিরুদ্ধে এসেছ?” উত্তরে তারা বলল, “আমরা শিম্‌শোনকে বন্দী করে নিয়ে যেতে এসেছি। সে আমাদের উপর যা করেছে আমরাও তার উপর তা-ই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার লোকেরা জিজ্ঞাসা করল, “কেন তোমরা আমাদের বিরুদ্ধে এসেছ?” জবাবে তারা বলল, “আমরা শামাউনকে বন্দী করে নিয়ে যেতে এসেছি। সে আমাদের উপর যা করেছে আমরাও তার উপর তা-ই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহূদীয়ার লোকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা কেন আমাদের উপর হামলা করছ? তারা বলল, আমরা শিমশোনকে ধরে নিয়ে যেতে এসেছি। সে আমাদের যে দশা করেছে আমরাও তার সেই দশা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা পরিবারগোষ্ঠীর লোকরা তাদের জিজ্ঞাসা করল, “তোমরা পলেষ্টীয়রা কেন এখানে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ?” তারা বলল, “আমরা শিম্শোনকে ধরতে এসেছি| আমরা তাকে বন্দী করতে চাই| সে আমাদের প্রতি যা অন্যায় করেছে তার জন্য তাকে শাস্তি দিতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যিহূদার লোকেরা জিজ্ঞাসা করল, “তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসলে?” তারা বলল, “শিম্‌শোনকে বাঁধতে এসেছি; সে আমাদের সঙ্গে যেমন করেছে, আমরাও তার সঙ্গে তেমন করব।”