Judges 15:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁকে বললো, আমরা ফিলিস্তিনীদের হাতে তুলে দেবার জন্য তোমাকে বাঁধতে এসেছি। শামাউন তাদেরকে বললেন, তোমরা আমাকে আক্রমণ করবে না, আমার কাছে এই কসম খাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে বলল, “আমরা তোমাকে বেঁধে ফিলিস্তিনীদের হাতে সমর্পণ করে দিতে এসেছি।” শিম্শোন বললেন, “আমার কাছে শপথ করো যে তোমরা নিজেরাই আমাকে হত্যা করবে না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহাকে কহিল, আমরা পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবার জন্য তোমাকে বাঁধিতে আসিয়াছি। শিম্শোন তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে আক্রমণ করিবে না, আমার কাছে এই দিব্য কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহাকে কহিল, আমরা পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবার জন্য তোমাকে বাঁধিতে আসিয়াছি। শিম্শোন তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে আক্রমণ করিবে না, আমার কাছে এই দিব্য কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাঁকে বলল, “আমরা তোমাকে বেঁধে পলেষ্টীয়দের হাতে তুলে দেবার জন্য এসেছি।” শিম্শোন বললেন, “তাহলে তোমরা আমার কাছে শপথ করে বল যে, তোমরা নিজেরা আমাকে মেরে ফেলবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাঁকে বলল, “আমরা তোমাকে বেঁধে ফিলিস্তিনীদের হাতে তুলে দেবার জন্য এসেছি।” শামাউন বললেন, “তাহলে তোমরা আমার কাছে কসম খেয়ে বল যে, তোমরা নিজেরা আমাকে হত্যা করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাকে বলরল, আমরা তোমাকে ফিলিস্তিনীদের হাতে তুলে দেওয়ার জন্য বেঁধে নিয়ে যেতে এসেছি। শিমশোন তাদের বললেন, তাহলে কথা দাও যে তোমরা নিজেরাই মেরে ফেলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা তখন বলল, “আমরা তোমাকে বেঁধে নিয়ে যাবার জন্য এসেছি| তোমাকে পলেষ্টীয়দের হাতে তুলে দেব|” শিম্শোন বলল, “প্রতিশ্রুতি দাও তোমরা আমাকে মারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বলল, “আমরা পলেষ্টীয়দের হাতে সমর্পণ করবার জন্য তোমাকে বাঁধতে এসেছি।” শিম্শোন তাদেরকে বললেন, “তোমরা আমাকে আক্রমণ করবে না, আমার কাছে এই শপথ কর।”