Judges 15:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি লিহীতে উপস্থিত হলে ফিলিস্তিনীরা তাঁর কাছে গিয়ে জয়ধ্বনি করলো। তখন মাবুদের রূহ্‌ সবলে তাঁর উপরে আসলেন, আর তাঁর দুই বাহুস্থিত দু’টি দড়ি আগুনে পোড়ানো শণের মত হল এবং তাঁর দুই হাত থেকে বেড়ি খসে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি লিহীর কাছাকাছি আসতে না আসতেই, ফিলিস্তিনীরা চিৎকার করতে করতে তাঁর দিকে ছুটে এল। সদাপ্রভুর আত্মা সপরাক্রমে তাঁর উপরে নেমে এলেন। তাঁর হাতের দড়ি পোড়া শণের মতো হয়ে গেল, এবং হাত দুটি থেকে বাঁধনগুলি খসে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি লিহীতে উপস্থিত হইলে পলেষ্টীয়েরা তাঁহার কাছে গিয়া জয়ধ্বনি করিল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাঁহার উপরে আসিলেন, আর তাঁহার দুই বাহুস্থিত দুই রজ্জু অগ্নিদগ্ধ শণের ন্যায় হইল, এবং তাঁহার দুই হস্ত হইতে বেড়ি খসিয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি লিহীতে উপস্থিত হইলে পলেষ্টীয়েরা তাঁহার কাছে গিয়া জয়ধ্বনি করিল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাঁহার উপরে আসিলেন, আর তাঁহার দুই বাহুস্থিত দুই রজ্জুু অগ্নিদগ্ধ শণের ন্যায় হইল, এবং তাঁহার দুই হস্ত হইতে বেড়ি খসিয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন লিহীর কাছে পৌঁছালেন তখন পলেষ্টীয়েরা জয়ধ্বনি করতে করতে তাঁর দিকে আসতে লাগল। তখন সদাপ্রভুর আত্মা পূর্ণ শক্তিতে তাঁর উপর আসলেন। তাতে তাঁর হাতের দড়িগুলো পুড়ে যাওয়া শনের মত হল এবং তাঁর হাতের বাঁধন খুলে পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন লিহীর কাছে পৌঁছালেন তখন ফিলিস্তিনীরা আনন্দধ্বনি করতে করতে তাঁর দিকে আসতে লাগল। তখন মাবুদের রূহ্‌ পূর্ণ শক্তিতে তাঁর উপর আসলেন। তাতে তাঁর হাতের দড়িগুলো পুড়ে যাওয়া শনের মত হল এবং তাঁর হাতের বাঁধন খুলে পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোনকে লিহীতে আনা হলে ফিলিস্তিনীরা তাঁকে দেখে মার্ মার্ করে ছুটে এল। সেই সময় পরমেশ্বরের মহাশক্তিতে তিনি পূর্ণ হলেন। তাঁর বাহুতে এবং হাতে বাঁধা দড়ি দুটি তিনি অনায়াসে ছিঁড়ে ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোন যখন লিহীতে এল, পলেষ্টীয়রা তাকে দেখতে এল| তারা আনন্দে চিৎকার করে উঠল| তখন প্রভুর আত্মা সবলে শিম্শোনের ওপর এল| দড়িগুলো পোড়া সূতোর মতো পলকা মনে হল এবং তার হাত থেকে খসে পড়ল| যেন সব গলে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লিহীতে পৌঁছালে পলেষ্টীয়েরা তার কাছে গিয়ে জয়ধ্বনি করল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাঁর ওপরে আসলেন, আর তাঁর দু হাতে দুটি দড়ি আগুনে পোড়া শণের মতো হল এবং তাঁর দুই হাত থেকে বেড়ি খসে পড়ল।