Judges 15:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ভীষণ পিপাসিত হওয়াতে মাবুদকে ডেকে বললেন, তুমি তোমার গোলামের হাত দিয়ে এই মহানিস্তার সাধন করেছ, এখন আমি পিপাসায় মারা পড়ি ও খৎনা-না-করানো লোকদের হাতে পড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সদাপ্রভুকে ডেকে বললেন, “তুমি তোমার দাসকে এই মহাবিজয় দান করেছ। এখন কি আমাকে পিপাসায় মরতে হবে এবং ওই সুন্নতবিহীন লোকদের হাতে গিয়ে পড়তে হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি অতিশয় তৃষ্ণাতুর হওয়াতে সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, তুমি আপন দাসের হস্ত দ্বারা এই মহানিস্তার সাধন করিয়াছ, এখন আমি তৃষ্ণা হেতু মারা পড়ি, ও অচ্ছিন্নত্বক্‌ লোকদের হাতে পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি অতিশয় তৃষ্ণাতুর হওয়াতে সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, তুমি আপন দাসের হস্ত দ্বারা এই মহানিস্তার সাধন করিয়াছ, এখন আমি তৃষ্ণা হেতু মারা পড়ি, ও অচ্ছিন্নত্বক্‌ লোকদের হাতে পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শিম্‌শোনের খুব পিপাসা পেল। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “তুমি তোমার দাসকে মহাজয় দান করেছ। এখন কি আমাকে পিপাসায় মরে এই সুন্নত-না-করানো লোকদের হাতে পড়তে হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শামাউনের খুব পিপাসা পেল। তিনি মাবুদের কাছে মুনাজাত করে বললেন, “তুমি তোমার গোলামকে মহাজয় দান করেছ। এখন কি আমাকে পিপাসায় মরে এই খৎনা-না-করানো লোকদের হাতে পড়তে হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিপাসায় কাতর হয়ে তিনি প্রভুর কাছে নিবেদন করলেন, তুমি তোমার এই দাসের দ্বারা এই মহান উদ্ধার-কর্ম সাধন করেছ, কিন্তু এখন আমি কি পিপাসায় মরব? আর, ঐ বেসুন্নত লোকগুলোর হাতে পড়ব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোনের খুব পিপাসা পেয়েছিল| প্রভুর কাছে সে প্রার্থনা করল| সে বলল, “হে প্রভু আমি তোমার দাস| এই যে আমার বিরাট জয় হল, সে তো তোমারই দয়ায়| পিপাসায় যেন আমি মারা না যাই| তাই এখন দয়া করো তুমি| দয়া করো, যেন ওরা আমায় ধরে না ফেলে, যাদের এখনও সুন্নৎ পর্যন্ত হয় নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি অতিশয় তৃষ্ণার্ত হওয়াতে সদাপ্রভুকে ডেকে বললেন, “তুমি নিজের দাসের হাত দিয়ে এই বিজয়লাভ করেছ, এখন আমি তৃষ্ণার জন্য মারা পড়ি ও অচ্ছিন্নত্বক লোকদের হাতে পড়ি।”