Judges 15:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আল্লাহ্ লিহীতে একটি ফাঁপা স্থান খুলে দিলেন ও তা থেকে পানি বের হল; তখন তিনি পানি পান করলে তাঁর প্রাণ ফিরে এল ও তিনি সজীব হলেন; অতএব তার নাম ঐন্-হক্কোরী (আহ্বানকারীর ফোয়ারা) রাখা হল; তা আজও লিহীতে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ঈশ্বর লিহীতে একটি গর্ত খুঁড়ে দিলেন, এবং সেখান থেকে জল বের হয়ে এল। শিম্শোন যখন সেই জলপান করলেন, তখন তাঁর শক্তি ফিরে এল এবং তিনি চাঙ্গা হয়ে গেলেন। তাই সেই জলের উৎসের নাম রাখা হল ঐন-হক্কোরী, এবং আজও পর্যন্ত লিহীতে সেটি অবস্থিত আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঈশ্বর লিহীস্থিত শূন্যগর্ভ স্থান বিদীর্ণ করিলেন, ও তাহা হইতে জল নির্গত হইল; তখন তিনি জল পান করিলে তাঁহার প্রাণ ফিরিয়া আসিল, ও তিনি সজীব হইলেন; অতএব তাহার নাম ঐন্-হক্কোরী [আহ্বানকারীর উনুই] রাখা হইল; তাহা অদ্যাপি লিহীতে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঈশ্বর লিহীস্থিত শূন্যগর্ভ স্থান বিদীর্ণ করিলেন ও তাহা হইতে জল নির্গত হইল; তখন তিনি জল পান করিলে তাঁহার প্রাণ ফিরিয়া আসিল ও তিনি সজীব হইলেন; অতএব তাহার নাম ঐন্-হক্কোরী [আহ্বানকারীর উনুই] রাখা হইল; তাহা অদ্যাপি লিহীতে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বর লিহীতে একটা গর্ত খুলে দিলেন এবং তার মধ্য থেকে জল বের হয়ে আসল। সেই জল খাবার পর শিম্শোনের শক্তি ফিরে আসল আর তিনি যেন প্রাণ ফিরে পেলেন। সেইজন্য ঐ ফোয়ারাটার নাম হল ঐন্-হক্কোরী (যার মানে “প্রার্থনাকারীর ফোয়ারা”)। ফোয়ারাটা এখনও লিহীতে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্ লিহীতে একটা গর্ত খুলে দিলেন এবং তার মধ্য থেকে পানি বের হয়ে আসল। সেই পানি খাবার পর শামাউনের শক্তি ফিরে আসল আর তিনি যেন প্রাণ ফিরে পেলেন। সেইজন্য ঐ ঝর্ণাটার নাম হল ঐন্-হক্কোরী (যার মানে “মুনাজাতকারীর ঝর্ণা”)। ঝর্ণাটা এখনও লিহীতে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তখন লিহীর একটি গর্তের মুখ খুলে দিলেন। সেখান থেকে জলের ধারা বেরিয়ে এল। শিমশোন ঐ জল পান করে বাঁচলেন। এই জন্যই ফোয়ারাটির নাম রাখা হল এন্-হাক্-কোরী (আর্তনাদকারীর ফোয়ারা)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লিহীর মাঠে একটা গর্ত আছে| ঈশ্বর সেই গর্ত ফাটিযে ঝর্ণা তৈরী করলেন| সেই জল পান করে শিম্শোন তাজা হয়ে উঠল| সে আবার শক্তি অনুভব করল| সে সেই ঝর্ণার নাম দিল এন-হক্কোরী| লিহী শহরে এই ঝর্ণা আজও আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ঈশ্বর লিহীতে অবস্থিত শূন্যগর্ভ জায়গা ভেদ করলেন ও তা থেকে জল বেরিয়ে এল; তখন তিনি জল পান করলে তাঁর শক্তি ফিরে এল ও তিনি সজীব হলেন; অতএব তার নাম ঐন্-হক্কো রী [আহ্বানকারীর উনুই] রাখা হল; তা আজও লিহীতে আছে।