Judges 15:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পিতা বললো, আমি নিশ্চয় মনে করেছিলাম, তুমি তাকে নিতান্তই ঘৃণা করলে, তাই আমি তাকে তোমার সখার হাতে তুলে দিয়েছি; তার কনিষ্ঠা বোন কি তার চেয়ে সুন্দরী নয়? আরজ করি, এর পরিবর্তে তাকেই গ্রহণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি এত নিশ্চিত ছিলাম যে তুমি তাকে ঘৃণা করো,” তিনি বললেন, “আমি তাকে তোমার সহচরের সঙ্গে বিয়ে দিয়েছি। তার ছোটো বোন কি তার চেয়েও বেশি সুন্দরী নয়? তার পরিবর্তে বরং তুমি তার বোনকেই বিয়ে করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পিতা কহিল, আমি নিশ্চয় মনে করিয়াছিলাম, তুমি তাহাকে নিতান্তই ঘৃণা করিলে, তাই আমি তাহাকে তোমার সখাকে দিয়াছি; তাহার কনিষ্ঠা ভগিনী কি তাহা হইতে সুন্দরী নয়? বিনয় করি, ইহার পরিবর্ত্তে তাহাকেই গ্রহণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পিতা কহিল, আমি নিশ্চয় মনে করিয়াছিলাম, তুমি তাহাকে নিতান্তই ঘৃণা করিলে, তাই আমি তাহাকে তোমার সখাকে দিয়াছি; তাহার কনিষ্ঠা ভগিণী কি তাহা হইতে সুন্দরী নয়? বিনয় করি, ইহার পরিবর্তে তাহাকেই গ্রহণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বাবা বলল, “আমি সত্যিই ভেবেছিলাম যে, তার প্রতি তোমার খুব ঘৃণা জন্মেছে, সেইজন্য আমি তাকে তোমার বন্ধুর হাতে তুলে দিয়েছি। তার ছোট বোন তার চেয়েও সুন্দরী; তার বদলে তুমি তার ছোট বোনকে নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পিতা বলল, “আমি সত্যিই ভেবেছিলাম যে, তার প্রতি তোমার খুব ঘৃণা জন্মেছে, সেইজন্য আমি তাকে তোমার বন্ধুর হাতে তুলে দিয়েছি। তার ছোট বোন তার চেয়েও সুন্দরী; তার বদলে তুমি তার ছোট বোনকে নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, আমি ভেবেছিলাম, তুমি তাকে ঘৃণা কর, তাই তোমার মিতবরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছি। তার ছোট বোন তার চেয়েও সুন্দরী, তুমি বরং তার বদলে তাকেই বিয়ে কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার পিতা শিম্শোনকে বলল, “আমি ভেবেছিলাম তুমি তাকে ঘৃণা কর| তাই তার বিয়ে দিয়েছি একটি সেরা পাত্রের সঙ্গে| আমার ছোট মেয়ে আরও সুন্দরী| তুমি তাকেই নাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পিতা বলল, “আমি নিশ্চয় মনে করেছিলাম, তুমি তাঁকে খুবই ঘৃণা করলে, তাই আমি তাকে তোমার প্রিয় বন্ধুকে দিয়েছি; তার ছোট বোন কি তার থেকে সুন্দরী না? অনুরোধ করি, এর পরিবর্তে তাকেই গ্রহণ কর।”