Judges 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামাউন তাদেরকে বললেন, এবার আমি ফিলিস্তিনীদের অনিষ্ট করলেও আমাকে কেউ দোষ দিতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিম্‌শোন তাদের বললেন, “এবার আমি ফিলিস্তিনীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি; আমি সত্যিই তাদের ক্ষতি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, এবার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও তাহাদের সম্বন্ধে নির্দ্দোষ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, এইবার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও তাহাদের সম্বন্ধে নির্দোষ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিম্‌শোন তাদের বললেন, “এবার আমি পলেষ্টীয়দের ক্ষতি করতে পারব, আর তাতে আমার কোন দোষ হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামাউন তাদের বললেন, “এবার আমি ফিলিস্তিনীদের ক্ষতি করতে পারব, আর তাতে আমার কোন দোষ হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোন তাঁদের বললেন, এবার যদি আমি ফিলিস্তিনীদের কিছু করি তাহলে কিন্তু আমার কোন দোষ দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোন বলল, “এখন তোমাদের, মানে পলেষ্টীয়দের ওপর আঘাত হানলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিম্‌শোন তাদেরকে বললেন, “এ বার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করলেও তাদের সম্বন্ধে নির্দোষ হব।”