Judges 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই মশালে আগুন দিয়ে ফিলিস্তিনীদের শস্য ক্ষেতে ছেড়ে দিলেন; তাতে বাঁধা আটি, ক্ষেতের শস্য ও জলপাই গাছের বাগান সবই পুড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মশালগুলি জ্বালিয়ে দিলেন এবং শিয়ালগুলিকে ফিলিস্তিনীদের ফসলের ক্ষেতে ছেড়ে দিলেন। তিনি দ্রাক্ষাক্ষেত ও জলপাই বাগান সুদ্ধ আঁটি বাঁধা ফসল এবং না কাটা ফসল, সব পুড়িয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই মশালে অগ্নি দিয়া পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছাড়িয়া দিলেন; তাহাতে বাঁধা আটি, ক্ষেত্রের শস্য ও জিতবৃক্ষের উদ্যান সকলই পুড়িয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই মশালে অগ্নি দিয়া পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছাড়িয়া দিলেন; তাহাতে বাঁধা আটি, ক্ষেত্রের শস্য ও জলপাইবৃক্ষের উদ্যান সকলই পুড়িয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মশালে আগুন ধরিয়ে পলেষ্টীয়দের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা ফসলের মধ্যে তাদের ছেড়ে দিলেন। এইভাবে তিনি তাদের বাঁধা আঁটি ও দাঁড়িয়ে থাকা ফসল এবং তাদের জলপাইয়ের বাগান পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মশালে আগুন ধরিয়ে ফিলিস্তিনীদের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা ফসলের মধ্যে তাদের ছেড়ে দিলেন। এইভাবে তিনি তাদের বাঁধা আঁটি ও দাঁড়িয়ে থাকা ফসল এবং তাদের জলপাইয়ের বাগান পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার মশালে আগুন দিয়ে শিয়ালগুলোকে ফিলিস্তিনীদের পাকা ফসলের ক্ষেতে ছেড়ে দিলেন। ফলে শুধু ফসলই নয় কিন্তু যেগুলি কাটা হয়নি, সেই সমস্ত ফসল ও জলপাইয়ের বাগান —সব পুড়ে ছারখার হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মশালগুলো জ্বেলে দিল| পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে সে ঐ শেয়ালগুলোকে ছুটিয়ে দিল| এইভাবে নতুন গজানো সমস্ত গাছ আর শস্যের গাদা সে জ্বালিয়ে দিল| দ্রাক্ষার ক্ষেত আর সমস্ত জলপাই গাছ জ্বালিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই মশালে আগুন দিয়ে পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছেড়ে দিলেন; তাতে বাঁধা আঁটি, ক্ষেত্রের শস্য ও জিতবৃক্ষের উদ্যান সবই পুড়ে গেল।