Judges 15:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফিলিস্তিনীরা জিজ্ঞাসা করলো, এই কাজ কে করলো? লোকেরা বললো, তিম্নায়ীয়ের জামাতা শামাউন করেছে; যেহেতু তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে তার সখার হাতে তুলে দিয়েছে। তাতে ফিলিস্তিনীরা এসে সেই স্ত্রী ও তার পিতাকে আগুনে পুড়িয়ে মারল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা যখন জিজ্ঞাসা করল, “কে এই কাজ করেছে?” তখন তাদের বলা হল, “সেই তিম্নীয় লোকটির জামাই শিম্‌শোন এ কাজ করেছে, কারণ তার স্ত্রীকে তার সহচরের হাতে তুলে দেওয়া হয়েছে।” তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মহিলা ও তার বাবাকে আগুনে পুড়িয়ে মারল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করিল, এ কাজ কে করিল? লোকেরা কহিল, তিম্নায়ীয়ের জামাতা শিম্‌শোন করিয়াছে; যেহেতু তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখাকে দিয়াছে। তাহাতে পলেষ্টীয়েরা আসিয়া সেই স্ত্রীকে ও তাহার পিতাকে আগুনে পোড়াইয়া মারিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করিল, এই কাজ কে করিল? লোকেরা কহিল, তিম্নায়ীয়ের জামাতা শিম্‌শোন করিয়াছে; যেহেতু তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখাকে দিয়াছে। তাহাতে পলেষ্টীয়েরা আসিয়া সেই স্ত্রীকে ও তাহার পিতাকে আগুনে পোড়াইয়া মারিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা যখন জিজ্ঞাসা করল, “কে এই কাজ করেছে?” তখন তাদের বলা হল, “তিম্নায়ীয়ের জামাই শিম্‌শোন এই কাজ করেছে, কারণ তার শ্বশুর তার স্ত্রীকে তার বন্ধুর হাতে তুলে দিয়েছে।” এতে পলেষ্টীয়েরা গিয়ে তাঁর স্ত্রী আর তাঁর শ্বশুরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা যখন জিজ্ঞাসা করল, “কে এই কাজ করেছে?” তখন তাদের বলা হল, “তিম্নায়ীয়ের জামাই শামাউন এই কাজ করেছে, কারণ তার শ্বশুর তার স্ত্রীকে তার বন্ধুর হাতে তুলে দিয়েছে।” এতে ফিলিস্তিনীরা গিয়ে তাঁর স্ত্রী আর তাঁর শ্বশুরকে আগুনে পুড়িয়ে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে ফিলিস্তিনীরা খোঁজ নিতে লাগল, কে এই কাজ করেছে? তখন শুনল যে তিম্‌না নিবাসী সেই ভদ্রলোকের জামাই শিমশোন এই কাজ করেছে, কারণ তাঁর স্ত্রীকে তাঁর মিতবরের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মেয়ে ও তার বাবাকে পুড়িয়ে মারল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা জিজ্ঞাসা করল, “কে এসব কাজ করেছে?” কেউ একজন বলল, “শিমশোন করেছে| তিম্নার কোন একজনের জামাতা হচ্ছে এই শিম্শোন| তার এই কাজের কারণ তার শ্বশুর শিম্শোনের স্ত্রীকে অন্য এক সেরা পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে|” তাই পলেষ্টীয়রা শিম্শোনের স্ত্রী আর শ্বশুরকে পুড়িয়ে মেরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করল, “এ কাজ কে করল? লোকেরা বলল, তিম্নায়ীয়ের জামাই শিম্‌শোন করেছে; যেহেতু তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে তার বন্ধুকে দিয়েছে।” তাতে পলেষ্টীয়েরা এসে সেই স্ত্রীকে ও তার পিতাকে আগুনে পুড়িয়ে মারল।