Judges 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামাউন তাদের বললেন, তোমরা যদি এই রকম কাজ কর তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর প্রতিশোধ না নিয়ে থামবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিম্শোন তাদের বললেন, “যেহেতু তোমরা এরকম কাজ করেছ, তাই আমি শপথ নিচ্ছি যে তোমাদের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিম্শোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এ প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিম্শোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এই প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিম্শোন তখন তাদের বললেন, “তোমাদের এই রকম কাজের দরুন আমি তোমাদের উপর প্রতিশোধ না নিয়ে থামব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামাউন তখন তাদের বললেন, “তোমাদের এই রকম কাজের দরুন আমি তোমাদের উপর প্রতিশোধ না নিয়ে থামব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোন তাদের বললেন, তোমরা শেষে এই করলে! তবে জেনে রেখ, এর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোন পলেষ্টীয়দের বলল, “তোমরা আমার ক্ষতি করেছ; এবার আমিও তোমাদের ক্ষতি করব| তারপর আমার তোমাদের ওপর প্রতিশোধ নেওয়া বন্ধ হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিম্শোন তাদেরকে বললেন, “তোমরা যদি এই ধরনের কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ নেব, তারপর শান্ত হব।”