Judges 15:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাদেরকে আঘাত করলেন, নিষ্ঠুরভাবে আঘাত করে অনেককে হত্যা করলেন; আর নেমে গিয়ে ঐটম শৈলের ফাটলে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের উপর ভয়ংকর আক্রমণ শানালেন এবং বহু মানুষজনকে হত্যা করলেন। পরে তিনি সেখান থেকে চলে গিয়ে ঐটম পাষাণ-পাথরের একটি গুহায় বসবাস করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের উপরে জঙ্ঘায় মহা আঘাত করিলেন; আর নামিয়া গিয়া ঐটম শৈলের ফাটালে বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের উপরে জঙ্ঘায় মহা আঘাত করিলেন; আর নামিয়া গিয়া ঐটম শৈলের ফাটলে বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে তিনি ভীষণভাবে তাদের আক্রমণ করলেন এবং অনেককে মেরে ফেললেন। তারপর তিনি গিয়ে ঐটম পাহাড়ের ফাটলে থাকতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে তিনি ভীষণভাবে তাদের আক্রমণ করলেন এবং অনেককে হত্যা করলেন। তারপর তিনি গিয়ে ঐটম পাহাড়ের ফাটলে থাকতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের বহু লোককে হিংস্রভাবে আক্রমণ করে বধ করলেন। তারপর সেখান থেকে চলে গেলেন এবং এটাম পাহাড়ের গুহায় গিয়ে বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শিম্শোন পলেষ্টীয়দের আক্রমণ করল| অনেক লোককে সে হত্যা করল| তারপর সে একটা গুহায় আশ্রয় নিল| গুহাটি ছিল ঐটম শিলা নামে একটি জায়গায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাদেরকে আঘাত করলেন, কোমরের ওপরে উরুতে ভীষণভাবে আঘাত করলেন; আর নেমে গিয়ে ঐটম পাথরের গুহায় বাস করলেন।