Judges 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শামাউন গাজায় গিয়ে সেখানে একটা পতিতাকে দেখে তার কাছে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন শিম্‌শোন গাজাতে গিয়ে সেখানে এক বেশ্যাকে দেখতে পেয়ে তার সঙ্গে রাত কাটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিম্‌শোন ঘসাতে গিয়া সেখানে একটা বেশ্যাকে দেখিয়া তাহার কাছে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শিম্‌শোন ঘসাতে গিয়া সেখানে একজন বেশ্যাকে দেখিয়া তাহার কাছে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিম্‌শোন একদিন গাজাতে গিয়ে একটা বেশ্যাকে দেখলেন এবং তার কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামাউন একদিন গাজা শহরে গিয়ে একটা বেশ্যাকে দেখলেন এবং তার কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন শিমশোন ফিলিস্তিয়া দেশের গাজা নগরে গেলেন। সেখানে এক বারাঙ্গনাকে দেখে তার কাছে রাত কাটাতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন শিম্শোন ঘসা শহরে গেল| সেখানে সে একজন গণিকাকে দেখতে পেল| তার কাছে এক রাত্রি সে থাকতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিম্‌শোন ঘসা তে গিয়ে সেখানে একটা বেশ্যাকে দেখে তার কাছে গেলেন।