Judges 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দলীলা শামাউনকে বললো, দেখ, তুমি আমাকে উপহাস করলে, আমাকে মিথ্যা কথা বললে; এখন আরজ করি, কি দিয়ে তোমাকে বাঁধতে পারা যায়, তা আমাকে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দলীলা শিম্শোনকে বলল, “তুমি আমাকে বোকা বানিয়েছ; তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। এখন এসো, আমাকে বলে দাও কীভাবে তোমাকে বাঁধা যাবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দলীলা শিম্শোনকে কহিল, দেখ, তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে; এক্ষণে বিনয় করি, কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, তাহা আমাকে বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দলীলা শিম্শোনকে কহিল, দেখ, তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে; এক্ষণে বিনয় করি, কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, তাহা আমাকে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দলীলা শিম্শোনকে বলল, “তুমি আমাকে বোকা বানিয়েছ, আমার কাছে মিথ্যা কথা বলেছ। এবার তুমি আমাকে ঠিক করে বল কি দিয়ে তোমাকে বাঁধা যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দলীলা শামাউনকে বলল, “তুমি আমাকে বোকা বানিয়েছ, আমার কাছে মিথ্যা কথা বলেছ। এবার তুমি আমাকে ঠিক করে বল কি দিয়ে তোমাকে বাঁধা যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেলিলা শিমশোনকে বলল, তুমি আমার সঙ্গে তামাশা করলে! আমার কাছে মিথ্যা কথা বললে? সত্যি করে বল না, কি করে তোমায় বেঁধে রাখা যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দলীলা শিম্শোনকে বলল, “তুমি আমাকে মিথ্যে কথা বলেছ| তুমি আমাকে বোকা বানিয়েছ| এখন বলো তো, কি করে লোক তোমাকে বেঁধে ফেলতে পারে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দলীলা শিম্শোনকে বলল, “দেখ, তুমি আমাকে উপহাস করলে, আমাকে মিথ্যা কথা বললে; এখন অনুরোধ করি, কিসে তোমাকে বাঁধতে পারা যায়, তা আমাকে বল।”