Judges 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দলীলা নতুন দড়ি নিয়ে তা দিয়ে তাঁকে বাঁধল; পরে তাঁকে বললো, হে শামাউন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে। তখন বাড়ির অভ্যন্তরে গুপ্তভাবে লোক বসেছিল কিন্তু তিনি তাঁর বাহু থেকে সুতার মত ঐ সমস্ত দড়ি ছিঁড়ে ফেললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দলীলা কয়েকগাছি নতুন দড়ি নিয়ে সেগুলি দিয়ে শিম্শোনকে বেঁধে ফেলল। পরে, ঘরে লুকিয়ে থাকা লোকজনের সঙ্গে মিলে সে তাকে ডাক দিয়ে বলল, “শিম্শোন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে!” কিন্তু শিম্শোন তাঁর হাত দুটি থেকে দড়িগুলি এমনভাবে দুম করে ছিঁড়ে ফেললেন যেন সেগুলি বুঝি নেহাতই সুতোমাত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দলীলা নূতন রজ্জু লইয়া তাহা দ্বারা তাঁহাকে বাঁধিল; পরে তাঁহাকে কহিল, হে শিম্শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরিল। তখন অন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল। কিন্তু তিনি আপন বাহু হইতে সূত্রের ন্যায় ঐ সকল ছিঁড়িয়া ফেলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দলীলা নূতন রজ্জু লইয়া তাহা দ্বারা তাঁহাকে বাঁধিল; পরে তাঁহাকে কহিল, হে শিম্শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরিল। তখন অন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল, কিন্তু তিনি আপন বাহু হইতে সূত্রের ন্যায় ঐ সকল ছিঁড়িয়া ফেলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দলীলা তখন কয়েকটা নতুন দড়ি দিয়ে শিম্শোনকে বাঁধল। তার ভিতরের ঘরে কতগুলো লোক ওৎ পেতে ছিল। দলীলা বলল, “শিম্শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরতে এসেছে।” কিন্তু শিম্শোন সুতার মত করে তাঁর হাত থেকে দড়িগুলো ছিঁড়ে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দলীলা তখন কয়েকটা নতুন দড়ি দিয়ে শামাউনকে বাঁধল। তার ভিতরের ঘরে কতগুলো লোক ওৎ পেতে ছিল। দলীলা বলল, “শামাউন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে।” কিন্তু শামাউন সুতার মত করে তাঁর হাত থেকে দড়িগুলো ছিঁড়ে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেলিলা তখন নতুন দড়ি জোগাড় করে তাই দিয়ে শিমশোনকে বাঁধল, তারপর বলল, শিমশোন, ফিলিস্তিনীরা এবার তোমাকে ধরল। দেলিলার ঘরে সেই সময় লোকেরা লুকিয়ে অপেক্ষা করছিল। শিমশোন তখন দড়িগুলো সুতোর মতই ছিঁড়ে ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দলীলা কয়েকটা নতুন দড়ি দিয়ে শিম্শোনকে বেঁধে ফেলল| পাশের ঘরে কিছু লোক লুকিয়ে ছিল| দলীলা শিম্শোনকে বলল, “শিম্শোন পলেষ্টীয়রা তোমাকে ধরতে আসছে|” শিম্শোন সহজেই দড়ি খুলে ফেলল| সেগুলো সে সুতোর মতো ছিঁড়ে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দলীলা নতুন দড়ি দিয়ে তাঁকে তারা বাঁধলো; পরে তাঁকে বলল, “হে শিম্শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরল।” তখন অন্তরাগারে গোপনভাবে লোক বসেছিল। কিন্তু তিনি নিজের হাত থেকে সুতোর মতো ঐ সব ছিঁড়ে ফেললেন।