Judges 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দলীলা শামাউনকে বললো, এই পর্যন্ত তুমি আমাকে উপহাস করলে, আমাকে মিথ্যা কথা বললে; কি দিয়ে তোমাকে বাঁধতে পারা যায়, আমাকে বল। তিনি বললেন, তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুল তানার সঙ্গে বোনো তবে তা সম্ভব হতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দলীলা তখন শিম্‌শোনকে বলল, “সবসময় তুমি আমাকে বোকা বানিয়েই আসছ এবং আমাকে মিথ্যা কথাই বলেছ। এখন বলো দেখি, কীভাবে তোমাকে বাঁধা যাবে?” শিম্‌শোন উত্তর দিলেন, “তুমি যদি আমার মাথার সাত-গাছি চুল তাঁতের বুননের সাথে বুনে সেগুলি গোঁজের সঙ্গে শক্ত করে আটকে দাও, তবে আমি অন্য যে কোনো লোকের মতো দুর্বল হয়ে পড়ব।” অতএব শিম্‌শোন যখন ঘুমিয়েছিলেন, দলীলা তখন তাঁর মাথার সাত-গাছি চুল নিয়ে সেগুলি তাঁতের বুননের সাথে বুনলো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দলীলা শিম্‌শোনকে কহিল, এ যাবৎ তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে; কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, আমাকে বল না। তিনি কহিলেন, তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুল তানার সহিত বুন, তবে হইতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দলীলা শিম্‌শোনকে কহিল, এ যাবৎ তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে; কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, আমাকে বল না। তিনি কহিলেন, তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুল তানার সহিত বুন, তবে হইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দলীলা তখন শিম্‌শোনকে বলল, “তুমি এই পর্যন্ত আমার কাছে মিথ্যা কথা বলে আমাকে বোকা বানিয়েছ। কি দিয়ে তোমাকে বাঁধা যায় তা আমাকে ঠিক করে বল।” উত্তরে শিম্‌শোন বললেন, “আমার মাথার সাত গোছা চুল যদি তুমি তাঁতে বোনো তবে তা সম্ভব হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দলীলা তখন শামাউনকে বলল, “তুমি এই পর্যন্ত আমার কাছে মিথ্যা কথা বলে আমাকে বোকা বানিয়েছ। কি দিয়ে তোমাকে বাঁধা যায় তা আমাকে ঠিক করে বল।” জবাবে শামাউন বললেন, “আমার মাথার সাত গোছা চুল যদি তুমি তাঁতে বোনো তবে তা সম্ভব হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেলিলা তখন শিমশোনকে বলল, তুমি আমার সঙ্গে শুধু ঠাট্টা করছ আর মিথ্যা কথা বলছ। সত্যি করে বল না কি দিয়ে তোমায় বাঁধলে তুমি ছিঁড়তে পারবে না? শিমশোন তাকে বললেন, তুমি যদি আমার মাথার সাত গোছা চুল তাঁতে বুনে বীমের সঙ্গে বেঁধে রাখ তাহলে আমার আর শক্তি থাকবে না, আমি আর সকলের মত হয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দলীলা শিম্শোনকে বলল, “তুমি আবার মিথ্যে কথা বলেছ| তুমি আমাকে বোকা বানিয়েছ| এবার বলো তো কি করে তোমাকে বেঁধে ফেলা যায়?” শিম্শোন বলল, “যদি তুমি তাঁত দিয়ে আমার মাথায় চুলের সাতটি বিনুনী বেঁধে একটি পিন দিয়ে আটকে দাও তাহলে আমি আর পাঁচটা সাধারণ লোকর মতো দুর্বল হয়ে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দলীলা শিম্‌শোনকে বলল, “এখন পর্যন্ত তুমি আমাকে উপহাস করলে, আমাকে মিথ্যা কথা বললে; কিসে তোমাকে বাঁধতে পারা যায়, আমাকে বল না।” তিনি বললেন, “তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুল তাঁতের সঙ্গে বোনো, তবে হতে পারে।”