Judges 16:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁকে দেখে লোকেরা নিজেদের দেবতার প্রশংসা করতে লাগল; কেননা তারা বললো, এই যে ব্যক্তি আমাদের দুশমন ও আমাদের দেশনাশক, যে আমাদের অনেক লোক হত্যা করেছে, একে আমাদের দেবতা আমাদের হাতে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিম্‌শোনকে দেখে লোকেরা তাদের আরাধ্য দেবতার প্রশংসা করে বলল, “আমাদের দেবতা আমাদের শত্রুকে সঁপে দিয়েছেন আমাদের হাতে, এ সেই, যে আমাদের দেশটি করেছে ধ্বংস আর অসংখ্য লোককে করেছে হত্যা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাকে দেখিয়া লোকেরা আপনাদের দেবতার প্রশংসা করিতে লাগিল; কেননা তাহারা কহিল, এই যে ব্যক্তি আমাদের শত্রু ও আমাদের দেশনাশক, যে আমাদের অনেক লোক বধ করিয়াছে, ইহাকে আমাদের দেবতা আমাদের হস্তে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাকে দেখিয়া লোকেরা আপনাদের দেবতার প্রশংসা করিতে লাগিল; কেননা তাহারা কহিল, এই যে ব্যক্তি আমাদের শত্রু ও আমাদের দেশনাশক, যে আমাদের অনেক লোক বধ করিয়াছে, ইহাকে আমাদের দেবতা আমাদের হস্তে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা শিম্‌শোনকে দেখে এই কথা বলে তাদের দেবতার প্রশংসা করতে লাগল, “আমাদের দেবতা আমাদের হাতে আমাদের শত্রুকে তুলে দিয়েছেন; সে আমাদের জমি নষ্ট করেছে আর আমাদের অনেক লোককে মেরে ফেলেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা শামাউনকে দেখে এই কথা বলে তাদের দেবতার প্রশংসা করতে লাগল, “আমাদের দেবতা আমাদের হাতে আমাদের শত্রুকে তুলে দিয়েছেন; সে আমাদের জমি নষ্ট করেছে আর আমাদের অনেক লোককে মেরে ফেলেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা শিমশোনকে দেখে দেবতার মাহাত্ম্য কীর্তন করে বলতে লাগল, আমাদের দেবতা আমাদের এই শত্রুকে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই লোকটা আমাদের দেশের অনেক ক্ষতি করেছে ও আমাদের বহু লোককে মেরে ফেলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা শিম্শোনের দিকে তাকাল এবং তাদের দেবতার প্রশংসা করতে শুরু করল| তারা বলল: “এই লোকটা আমাদের লোককে হত্যা করেছে এবং আমাদের দেশ ধ্বংস করেছে| আমাদের দেবতা আমাদের শত্রুদের বিরুদ্ধে জয়ী করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁকে দেখে লোকেরা নিজেদের দেবতার প্রশংসা করতে লাগল; কারণ তারা বলল, “এই যে ব্যক্তি আমাদের শত্রু ও আমাদের দেশনাশক, যে আমাদের অনেক লোককে হত্যা করেছে, একে আমাদের দেবতা আমাদের হাতে দিয়েছেন।”