Judges 16:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যে বালক হাত দিয়ে শামাউনকে ধরেছিল, তিনি তাকে বললেন, আমাকে ছেড়ে দাও, যে দুই স্তম্ভের উপরে মন্দিরটা দাঁড়িয়ে আছে তা আমাকে স্পর্শ করতে দাও; আমি ওতে হেলান দিয়ে দাঁড়াবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে দাসটি তাঁর হাত ধরে রেখেছিল, তাকে শিম্‌শোন বললেন, “আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দাও, যেখানে আমি এই মন্দিরের ভারবহনকারী স্তম্ভগুলি যেন অনুভব করতে পারি ও যেন সেগুলির গায়ে হেলান দিয়ে দাঁড়াতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে বালক হস্ত দিয়া শিম্‌শোনকে ধরিয়াছিল, তিনি তাহাকে কহিলেন, আমাকে ছাড়িয়া দেও, যে দুই স্তম্ভের উপরে গৃহের ভার আছে, তাহা আমাকে স্পর্শ করিতে দেও; আমি উহাতে হেলান দিয়া দাঁড়াইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে বালক হস্ত দিয়া শিম্‌শোনকে ধরিয়াছিল, তিনি তাহাকে কহিলেন, আমাকে ছাড়িয়া দেও, যে দুই স্তম্ভের উপরে গৃহের ভার আছে, তাহা আমাকে স্পর্শ করিতে দেও; আমি উহাতে হেলান দিয়া দাঁড়াইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ছেলেটি তাঁর হাত ধরে ছিল শিম্‌শোন তাকে বললেন, “যে থামগুলোর উপর মন্দিরটা দাঁড়িয়ে আছে সেগুলো আমাকে ছুঁতে দাও যাতে আমি সেখানে হেলান দিতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ছেলেটি তাঁর হাত ধরে ছিল শামাউন তাকে বললেন, “যে থামগুলোর উপর মন্দিরটা দাঁড়িয়ে আছে সেগুলো আমাকে ছুঁতে দাও যাতে আমি সেখানে হেলান দিতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ছেলেটি শিমশোনের হাত ধরে ছিল, শিমশোন তাকে বললেন, বাড়ীর মূল স্তম্ভ দুটি আমাকে ধরিয়ে দাও, আমি তার গায়ে হেলান দিয়ে দাঁড়াব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ভৃত্য শিম্শোনের হাত ধরে ছিল| শিম্শোন তাকে বলল, “যে দুই থামের উপর মন্দিরের উপরের অংশের ভার রয়েছে তা আমাকে ছুঁতে দাও| আমি সেখানে হেলান দিয়ে দাঁড়াতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যে বালক হাত দিয়ে শিম্‌শোনকে ধরেছিল, তিনি তাঁকে বললেন, “আমাকে ছেড়ে দাও, যে দুই স্তম্ভের উপরে গৃহের ভার আছে, তা আমাকে স্পর্শ করতে দাও; আমি ওতে হেলান দিয়ে দাঁড়াব।”