Judges 16:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই মন্দির পুরুষ ও স্ত্রীলোকে পরিপূর্ণ ছিল, আর ফিলিস্তিনীদের সমস্ত ভূপাল সেখানে ছিলেন এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিন হাজার লোক শামাউনের কৌতুক দেখছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরটি পুরুষ ও মহিলার ভিড়ে পরিপূর্ণ হয়েছিল; ফিলিস্তিনীদের সব শাসনকর্তাও সেখানে উপস্থিত ছিলেন, এবং ছাদের উপর থেকে প্রায় 3,000 নরনারী শিম্‌শোনের কসরত দেখছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরুষে ও স্ত্রীলোকে সেই গৃহ পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সমস্ত ভূপাল সেখানে ছিলেন, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিন সহস্র লোক শিম্‌শোনের কৌতুক দেখিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরুষ ও স্ত্রীলোকে সেই গৃহ পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সমস্ত ভূপাল সেখানে ছিলেন, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিন সহস্র লোক শিম্‌শোনের কৌতুক দেখিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মন্দিরে অনেক পুরুষ ও স্ত্রীলোক জমা হয়েছিল, আর পলেষ্টীয়দের সমস্ত শাসনকর্তারাও সেখানে ছিলেন। ছাদের উপর থেকে প্রায় তিন হাজার পুরুষ ও স্ত্রীলোক শিম্‌শোনের তামাশা দেখছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মন্দিরে অনেক পুরুষ ও স্ত্রীলোক জমা হয়েছিল, আর ফিলিস্তিনীদের সমস্ত শাসনকর্তারাও সেখানে ছিলেন। ছাদের উপর থেকে প্রায় তিন হাজার পুরুষ ও স্ত্রীলোক শামাউনের তামাশা দেখছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই উৎসব গৃহটি নরনারীতে পূর্ণ ছিল। ফিলিস্তিনী সামন্তেরাও সকলে সেখানে ছিলেন। আর গ্যালারিতে প্রায় তিন হাজার নরনারী শিমশোনের মজা দেখছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরে ঠাসা ভীড়| পলেষ্টীয়দের শাসকরা সেখানে সব এসেছে| মন্দিরের ছাদে প্রায় 3000 নরনারী| তারা শিম্শোনকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরুষে ও স্ত্রীলোকে সেই বাড়ি পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সব শাসক সেখানে ছিলেন এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিনহাজার লোক শিম্‌শোনের কৌতুক দেখছিল।