Judges 16:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামাউন মাবুদকে ডেকে বললেন, হে আল্লাহ্ মালিক, মেহেরবানী করে আমাকে স্মরণ কর; হে আল্লাহ্, মেহেরবানী করে কেবল এই একটি বার আমাকে বলবান কর, যেন আমি ফিলিস্তিনীদের বিরুদ্ধে একটি বার আমার দুই চোখের জন্য প্রতিশোধ নিতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শিম্শোন সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, “হে সার্বভৌম সদাপ্রভু, আমাকে স্মরণ করো। দয়া করে ঈশ্বর আর একবার শুধু আমাকে শক্তি জোগাও, এবং একটিমাত্র ঘুষিতেই আমার দুই চোখ উপড়ে নেওয়ার প্রতিশোধ ফিলিস্তিনীদের উপর আমায় নিতে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শিম্শোন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন; হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটী বার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার দুই চক্ষুর নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শিম্শোন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন; হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটি বার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার দুই চক্ষুর নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিম্শোন সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমার কথা একবার মনে কর। হে ঈশ্বর, দয়া করে আর একটিবার মাত্র আমাকে শক্তি দাও যাতে আমার দু’টা চোখের জন্য একবারেই আমি পলেষ্টীয়দের উপর প্রতিশোধ নিতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামাউন মাবুদের কাছে মুনাজাত করে বললেন, “হে আল্লাহ্ মালিক, আমার কথা একবার মনে কর। হে আল্লাহ্, দয়া করে আর একটিবার মাত্র আমাকে শক্তি দাও যাতে আমার দু’টা চোখের জন্য একবারেই আমি ফিলিস্তিনীদের উপর প্রতিশোধ নিতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমশোন পরমেশ্বরের কাছে বিনতি জানিয়ে বললেন, হে সর্বশক্তিমান প্রভু, আমার ঈশ্বর, আমাকে কৃপা কর। হে ঈশ্বর, অনুগ্রহ করে একটি বার, কেবলমাত্র একটি বার আমাকে শক্তি দাও যেন ফিলিস্তিনীদের উপর আমার দুই চোখের প্রতিশোধ এক বারেই নিতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোন প্রভুর কাছে এই প্রার্থনা করল, “হে সর্বশক্তিমান প্রভু তুমি দয়া করে আমায় স্মরণ করো| ঈশ্বর, আর একবার তুমি আমায় শক্তি দাও| এই একটা কাজ আমায় করতে দাও, আমি যেন এই পলেষ্টীয়দের আমার দুই চোখ উপড়ে নেওয়ার জন্য শাস্তি দিতে পারি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শিম্শোন সদাপ্রভুকে ডেকে বললেন, “হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করে কেবল এই একটি বার আমাকে বলবান্ করুন, যেন আমি পলেষ্টীয়দেরকে আমার দুই চোখের জন্য একেবারেই প্রতিশোধ দিতে পারি।”