Judges 16:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর ভাইয়েরা ও তাঁর সমস্ত পিতৃকুল নেমে এসে তাঁকে নিয়ে সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁর পিতা মানোহের কবরস্থানে তাঁর দাফন করলো। তিনি বিশ বছর ইসরাইলের বিচার করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁর ভাইরা এবং তাঁর বাবার সমগ্র পরিবার তাঁকে আনতে গেলেন। তারা তাঁকে ফিরিয়ে এনে সরা ও ইষ্টায়োলের মাঝখানে অবস্থিত তাঁর বাবা মানোহের সমাধিতে তাঁকে কবর দিলেন। শিম্‌শোন কুড়ি বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া তাঁহাকে লইয়া সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁহার পিতা মানোহের কবরস্থানে তাঁহার কবর দিল। তিনি বিংশতি বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া তাঁহাকে লইয়া সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁহার পিতা মানোহের কবরস্থানে তাঁহার কবর দিল। তিনি বিংশতি বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিম্‌শোনের ভাইয়েরা এবং তাঁর বাবার পরিবারের সবাই তাঁর দেহটা নিয়ে যাবার জন্য আসল। তারা তাঁকে নিয়ে গিয়ে সরা ও ইষ্টায়োলের মাঝখানে তাঁর বাবা মানোহের কবরের মধ্যে কবর দিল। শিম্‌শোন বিশ বছর ইস্রায়েলীয়দের শাসন করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামাউনের ভাইয়েরা এবং তাঁর বাবার পরিবারের সবাই তাঁর মৃতদেহটা নিয়ে যাবার জন্য আসল। তারা তাঁকে নিয়ে গিয়ে সরা ও ইষ্টায়োলের মাঝখানে তাঁর বাবা মানোহের কবরের মধ্যে দাফন করল। শামাউন বিশ বছর বনি-ইসরাইলদের শাসন করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ভাইয়েরা এবং আত্মীস্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিয়ে গেলেন এবং সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি যে জায়গায় তাঁর পিতা মানোহের কবর ছিল সেখানে তাঁকে কবর দিলেন। তিনি কুড়ি বছর ইসরায়েলীদের নেতা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোনের ভাই আর পরিবারের লোকরা সবাই তার শবদেহ নিতে এলো| তাকে নিয়ে তারা তার পিতার সমাধিতে কবর দিল| সমাধিটা রয়েছে সরা আর ইষ্টায়োল শহরের মাঝখানে| 20 বছর ধরে শিম্শোন ইস্রায়েলীয়দের বিচারক ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর ভায়েরা ও তাঁর সমস্ত পিতৃকুল নেমে এসে তাঁকে নিয়ে সরা ও ইষ্টায়োলের মাঝখানে তাঁর পিতার মানোহের কবরস্থানে তাঁর কবর দিল। তিনি কুড়ি বছর ইস্রায়েলের বিচার করেছিলেন।