Judges 16:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরপরে তিনি সোরেক উপত্যকার দলীলা নামে এক জন স্ত্রীলোককে ভালবাসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর, শিম্শোন সোরেক উপত্যকার এক মহিলার প্রেমে পড়লেন, যার নাম দলীলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে তিনি সোরেক উপত্যকার একটা স্ত্রীলোককে ভালবাসিলেন, তাহার নাম দলীলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে তিনি সোরেক উপত্যকার একজন স্ত্রীলোককে ভালবাসিলেন, তাহার নাম দলীলা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সোরেক উপত্যকার একটি স্ত্রীলোকের উপর শিম্শোনের মন পড়ল। তার নাম ছিল দলীলা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সোরেক উপত্যকার একটি স্ত্রীলোকের উপর শামাউনের মন পড়ল। তার নাম ছিল দলীলা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার পর শিমশোন দেলিলা নামে এক রমণীর প্রেমে পড়লেন। সে বাস করত সোরেক নামে এক উপত্যগকায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে শিম্শোন দলীলা নামে এক নারীর প্রেমে পড়ল| দলীলা থাকত সোরেক উপত্যকায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তিনি সোরেক উপত্যকার একটা স্ত্রীলোককে ভালবাসলেন, তার নাম দলীলা।