Judges 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দলীলা শামাউনকে বললো, আরজ করি, তোমার এমন মহাবল কিসে হয়, আর কষ্ট দেবার জন্য কি দিয়ে তোমাকে বাঁধতে পারা যায় তা আমাকে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দলীলা শিম্‌শোনকে বলল, “তোমার মহাশক্তির রহস্যটি এবং কীভাবে তোমাকে বেঁধে বশে আনা যায়, তা আমাকে বলে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দলীলা শিম্‌শোনকে কহিল, বিনয় করি, তোমার এমন মহাবল কিসে হয়, আর ক্লেশ দিবার জন্য কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, তাহা আমাকে বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দলীলা শিম্‌শোনকে কহিল, বিনয় করি, তোমার এমন মহাবল কিসে হয়, আর ক্লেশ দিবার জন্য কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, তাহা আমাকে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে দলীলা শিম্‌শোনকে বলল, “তোমার এই মহাশক্তির গোপন কথাটা কি, আর কি দিয়ে তোমাকে বেঁধে কষ্ট দেওয়া যায় তা আমাকে বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে দলীলা শামাউনকে বলল, “তোমার এই মহাশক্তির গোপন কথাটা কি, আর কি দিয়ে তোমাকে বেঁধে কষ্ট দেওয়া যায় তা আমাকে বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেলিলা তখন শিমশোনকে বলল, বল না গো, তোমার এই মহাশক্তির রহস্য কি? তোমাকে কি করে বেঁধে রাখা যায় যাতে তুমি আর পালাতে না পার? শিমশোন তাকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মতো দলীলা শিম্শোনকে বলল, “আচ্ছা বলো তো, তুমি কি করে এত শক্তি পেলে? কিভাবে তোমাকে বেঁধে ফেলে বেকায়দায় ফেলা যায়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দলীলা শিম্‌শোনকে বলল, “অনুরোধ করি, তোমার এমন মহাবল কিসে হয়, আর কষ্ট দেবার জন্য কিসে তোমাকে বাঁধতে পারা যায়, তা আমাকে বল।”