Judges 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামাউন তাকে বললেন, শুকিয়ে যায় নি এমন সাত গাছা কাঁচা শক্ত চিকন দড়ি দিয়ে যদি তারা আমাকে বাঁধে, তবে আমি দুর্বল হয়ে অন্য লোকের সমান হয়ে পড়বো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিম্শোন তাকে উত্তর দিলেন, “কেউ যদি ধনুকের এমন তাজা সাত-গাছি ছিলা দিয়ে আমাকে বাঁধে, যেগুলি শুকনো হয়নি, তবে আমি অন্য যে কোনো লোকের মতো দুর্বল হয়ে পড়ব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিম্শোন তাহাকে কহিলেন, শুষ্ক হয় নাই, এমন সাত গাছা কাঁচা তাঁইত দিয়া যদি তাহারা আমাকে বাঁধে, তবে আমি দুর্ব্বল হইয়া অন্য লোকের সমান হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিম্শোন তাহাকে কহিলেন, শুষ্ক হয় নাই, এমন সাত গাছি কাঁচা তাঁইত দিয়া যদি তাহারা আমাকে বাঁধে, তবে আমি দুর্বল হইয়া অন্য লোকের সমান হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শিম্শোন তাকে বললেন, “ধনুকের না-শুকানো সাতটা নতুন ছিলা দিয়ে যদি কেউ আমাকে বাঁধে তবে আমি অন্য যে কোন লোকের মতই দুর্বল হয়ে পড়ব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে শামাউন তাকে বললেন, “ধনুকের না-শুকানো সাতটা নতুন ছিলা দিয়ে যদি কেউ আমাকে বাঁধে তবে আমি অন্য যে কোন লোকের মতই দুর্বল হয়ে পড়ব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনুকের টাটকা সাত গাছা ছিলা দিয়ে যদি আমাকে বাঁধা যায় তাহলে আমার এই শক্তি থাকবে না, আমি সাধারণ মানুষের মতই হয়ে পড়ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্শোন বলল, “নতুন সাতটা ধনুক বাঁধা দড়ি যে দড়িগুলো শুকনো নয়, তাই দিয়ে আমায় বেঁধে ফেলতে হবে| যদি কেউ তা পারে তাহলেই আমি আর পাঁচজনের মতো দুর্বল হতে পারব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিম্শোন তাকে বললেন, “শুকনো হয়নি, এমন সাত গাছা কাঁচা তাঁত দিয়ে যদি তারা আমাকে বাঁধে, তবে আমি দুর্বল হয়ে অন্য লোকের সমান হব।”