Judges 16:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীদের ভূপালেরা শুকিয়ে যায় নি এমন সাত গাছা কাঁচা চিকন দড়ি এনে সেই স্ত্রীকে দিলেন; আর সে তা দিয়ে তাঁকে বাঁধল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফিলিস্তিনী শাসনকর্তারা দলীলাকে ধনুকের এমন তাজা সাত-গাছি ছিলা এনে দিলেন, যেগুলি শুকনো হয়নি, এবং সে সেগুলি দিয়ে শিম্‌শোনকে বেঁধে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়দের ভূপালেরা অশুষ্ক সাত গাছা কাঁচা তাঁইত আনিয়া সেই স্ত্রীকে দিলেন; আর সে তাহা দ্বারা তাঁহাকে বাঁধিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়দের ভূপালেরা অশুষ্ক সাত গাছি কাঁচা তাঁইত আনিয়া সেই স্ত্রীকে দিলেন; আর সে তাহা দ্বারা তাঁহাকে বাঁধিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়দের শাসনকর্তারা তখন দলীলাকে সেই রকম সাতটা নতুন ছিলা দিলেন। সে তা দিয়ে শিম্‌শোনকে বাঁধল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীদের শাসনকর্তারা তখন দলীলাকে সেই রকম সাতটা নতুন ছিলা দিলেন। সে তা দিয়ে শামাউনকে বাঁধল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনী সামন্তেরা তখন সদ্য তৈরি করা সাত গাছা ধনুকের ছিলা এনে দেলিলাকে দিলেন। সে সেই ছিলা দিয়ে শিমশোনকে বাঁধল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা একথা শুনে সাতটা নতুন ধনুক বাঁধা দড়ি দলীলাকে এনে দিল| সেই ধনুক বাঁধা দড়ি তখনও শুকিয়ে যায় নি| দলীলা সেই দড়ি দিয়ে শিম্শোনকে বেঁধে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়দের শাসকেরা অশুষ্ক সাত গাছা কাঁচা তাঁত এনে সেই স্ত্রীকে দিলেন; আর সে তা দিয়ে তাকে বাঁধলো।