Judges 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তার বাড়ির অভ্যন্তরে গোপনে লোক বসে ছিল। পরে দলীলা তাঁকে বললো, হে শামাউন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে। তাতে আগুনের তাপে শনের সুতা যেমন ছিন্ন হয়, তেমনি তিনি ঐ চিকন সমস্ত দড়ি ছিঁড়ে ফেললেন; এভাবে তাঁর শক্তির গোপন রহস্য জানা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ঘরে তখন কয়েকজন লোক লুকিয়ে ছিল। দলীলা তাঁকে ডাক দিয়ে বলল, “শিম্‌শোন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে!” কিন্তু যেভাবে আগুনের সংস্পর্শে এসে এক টুকরো দড়ি ছিঁড়ে যায়, ঠিক সেভাবে তিনি খুব সহজেই ধনুকের ছিলাগুলি দুম করে ছিঁড়ে ফেললেন। অতএব তাঁর শক্তির রহস্যটি জানা গেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার অন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল। পরে দলীলা তাঁহাকে কহিল, হে শিম্‌শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরিল। তাহাতে অগ্নির গন্ধে শণসূত্র যেমন ছিন্ন হয়, তদ্রূপ তিনি ঐ তাঁইত সকল ছিঁড়িয়া ফেলিলেন; এইরূপে তাঁহার বল জানা গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার অন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল। পরে দলীলা তাঁহাকে কহিল, হে শিম্‌শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরিল। তাহাতে অগ্নির গন্ধে শণসূত্র যেমন ছিন্ন হয়, তদ্রূপ তিনি ঐ তাঁইত সকল ছিঁড়িয়া ফেলিলেন; এইরূপে তাঁহার বল জানা গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কতগুলো লোক ওৎ পেতে তার ভিতরের ঘরে ছিল। দলীলা শিম্‌শোনকে ডেকে বলল, “শিম্‌শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরতে এসেছে।” আগুনের ছোঁওয়ায় শনের দড়ি যেমন করে ছিঁড়ে যায় তেমনি করেই শিম্‌শোন ঐ ছিলাগুলো ছিঁড়ে ফেললেন। এইভাবে তাঁর শক্তির গোপন কথাটা গোপনই রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কতগুলো লোক ওৎ পেতে তার ভিতরের ঘরে ছিল। দলীলা শামাউনকে ডেকে বলল, “শামাউন, ফিলিস্তিনীরা তোমাকে ধরতে এসেছে।” আগুনের ছোঁয়ায় শনের দড়ি যেমন করে ছিঁড়ে যায় তেমনি করেই শামাউন ঐ ছিলাগুলো ছিঁড়ে ফেললেন। এইভাবে তাঁর শক্তির গোপন কথাটা গোপনই রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার ঘরে ভিতরের কামরায় কয়েকজন লোক তখন লুকিয়ে বসেছিল। দেলিলা শিমশোনকে ডেকে বলল, শিমশোন, ফিলিস্তিনীরা তোমায় ধরল! কিন্তু আগুনের ছোঁয়ায় শনের দড়ি যেমন ছিঁড়ে যায় তেমনি ভাবেই শিমশোন ধনুকের ছিলাগুলি ছিঁড়ে ফেললেন। সুতরাং এভাবে তাঁর শক্তির গোপন রহস্য জানা গেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক পাশের ঘরে লুকিয়ে ছিল| দলীলা শিম্শোনকে বলল, “শিম্শোন, পলেষ্টীয়রা তোমাকে ধরে ফেলতে যাচ্ছে|” কিন্তু শিম্শোন সহজেই দড়িগুলো খুলে ফেলল| আগুনের শিখার খুব কাছে এলে একটা সূতো যেমন হয় তেমনি করে দড়িগুলো খসে পড়ল| সুতরাং পলেষ্টীয়রা শিম্শোনের শক্তির রহস্য ভেদ করতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার অন্তরাগারে গোপনভাবে লোক বসেছিল। পরে দলীলা তাঁকে বলল, “হে শিম্‌শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরল।” তাতে আগুনের স্পর্শে শনের দড়ি যেমন ছিঁড়ে যায়, তেমন তিনি ঐ তাঁত সব ছিঁড়ে ফেললেন; এই ভাবে তাঁর শক্তি জানা গেল না।