Judges 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিকাহ্ তাকে বললো, তুমি আমার এখানে থাক, আমার পিতা ও ইমাম হও, আমি বছরে তোমাকে দশটি রূপার মুদ্রা এবং এক জোড়া কাপড় ও তোমার খাদ্যদ্রব্য দেব। তাতে সেই লেবীয় ভিতরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মীখা সেই লেবীয়কে বলল, “আমার সঙ্গে থাকো এবং আমার পিতৃস্থানীয় এক যাজক হয়ে যাও, এবং আমি তোমাকে বছরে দশ শেকল করে রুপো, তোমার জামাকাপড় ও তোমার খাদ্যদ্রব্য দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মীখা তাহাকে কহিল, তুমি আমার এখানে থাক, আমার পিতা ও পুরোহিত হও, আমি বৎসরে তোমাকে দশটী রৌপ্য মুদ্রা, এক যোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দিব। তাহাতে সেই লেবীয় ভিতরে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মীখা তাহাকে কহিল, তুমি আমার এইখানে থাক, আমার পিতা ও পুরোহিত হও, আমি বৎসরে তোমাকে দশটি রৌপ্য মুদ্রা, এবং এক জোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দিব। তাহাতে সেই লেবীয় ভিতরে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখা তাকে বলল, “আপনি তাহলে আমার সংগেই থাকুন এবং আমার পুরোহিত হয়ে পিতার মত হন। আমি আপনাকে বছরে একশো বিশ গ্রাম করে রূপা এবং খোরাক-পোশাক দেব।” এই কথা শুনে সেই লেবীয় ভিতরে গেল এবং তার সংগে থাকতে রাজী হল। মীখা সেই যুবকটিকে তার একজন ছেলের মতই দেখতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্ তাকে বলল, “আপনি তাহলে আমার সংগেই থাকুন এবং আমার ইমাম হয়ে পিতার মত হন। আমি আপনাকে বছরে একশো বিশ গ্রাম করে রূপা এবং খোরাক-পোশাক দেব।” এই কথা শুনে সেই লেবীয় ভিতরে গেল এবং তার সংগে থাকতে রাজী হল। মিকাহ্ সেই যুবকটিকে তার একজন ছেলের মতই দেখতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখা তাকে বলল, আপনি আমার গুরু ও পুরোহিত হয়ে থাকুন। আমি আপনাকে বছরে দশটি রূপোর মুদ্রা, এক জোড়া পোশাক আর আপনার খোরাকী যা লাগে তাই দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখা বলল, “তুমি আমার কাছেই থাকো| তুমি আমার পিতা হয়ে, যাজক হয়ে এখানে থাকো| প্রতি বছর আমি তোমাকে 4 পাউণ্ড রূপো দেবো| তাছাড়া খাওয়া পরা তো দেবই|” লেবীয় যুবকটি মীখার কথামত কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মীখা তাকে বলল, “তুমি আমার এখানে থাক, আমার বাবা ও পুরোহিত হও, আমি বছরে তোমাকে দশ টা রূপার মুদ্রা, এক জোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দেব।” তাতে সেই লেবীয় ভিতরে গেল।