Judges 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মিকাহ্‌ বললো, এখন আমি জানলাম যে, মাবুদ আমার মঙ্গল করবেন, যেহেতু এক জন লেবীয় আমার ইমাম হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মীখা বলল, “এখন আমি বুঝতে পারছি যে সদাপ্রভু আমার প্রতি মঙ্গলময় হবেন, যেহেতু এই লেবীয় আমার যাজক হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মীখা কহিল, এখন আমি জানিলাম যে, সদাপ্রভু আমার মঙ্গল করিবেন, যেহেতু এক জন লেবীয় আমার পুরোহীত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মীখা কহিল, এখন আমি জানিলাম যে, সদাপ্রভু আমার মঙ্গল করিবেন, যেহেতু একজন লেবীয় আমার পুরোহিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখা বলল, “একজন লেবীয় যখন আমার পুরোহিত হয়েছে তখন আমি জানি যে, সদাপ্রভু আমার মংগল করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্‌ বলল, “একজন লেবীয় যখন আমার ইমাম হয়েছে তখন আমি জানি যে, মাবুদ আমার উন্নতি করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখা আশ্বস্ত হল, মনে মনে বলল, এবার বুঝলাম যে প্রভু আমার মঙ্গল করবেন কারণ এজন লেবীয়কে আমি পুরোহিত রূপে পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখা বলল, “আজ বুঝলাম প্রভু আমার ওপর প্রসন্ন হয়েছেন; কারণ আমরা যাজক হিসেবে এমন একজনকে পেয়েছি যে লেবী পরিবারগোষ্ঠী থেকে এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মীখা বলল, “এখন আমি জানলাম যে, সদাপ্রভু আমার মঙ্গল করবেন, যেহেতু এক জন লেবীয় আমার পুরোহিত হয়েছে।”