Judges 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার মাকে বললো, যে এগার শত রূপার মুদ্রা তোমার কাছ থেকে চুরি হয়েছিল, যে বিষয়ে তুমি বদদোয়া দিয়েছিলে ও আমার কানে তুলেছিলে, দেখ, সেই রূপার মুদ্রা আমার কাছেই আছে, আমিই তা নিয়েছিলাম। তার মা বললো, বৎস, তুমি মাবুদের দোয়ার পাত্র হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মাকে বলল, “তোমার যে 1,100 শেকল রুপো চুরি হয়েছিল এবং যার জন্য আমি তোমাকে অভিশাপ দিতে শুনেছিলাম—সেই রুপো আমার কাছেই আছে; আমিই তা নিয়েছিলাম।” তখন তার মা বললেন, “বাছা, সদাপ্রভু তোমায় আশীর্বাদ করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন মাতাকে কহিল, যে এগার শত রৌপ্য মুদ্রা তোমার নিকট হইতে চুরি গিয়াছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়াছিলে ও আমার কাণে তুলিয়াছিলে, দেখ, সেই রৌপ্য আমার কাছে, আমিই তাহা লইয়াছিলাম। তাহার মাতা কহিল, বৎস, তুমি সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্র হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন মাতাকে কহিল, যে এগার শত রৌপ্য মুদ্রা তোমার নিকট হইতে চুরি গিয়াছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়াছিলে ও আমার কানে তুলিয়াছিলে, দেখ, সেই রৌপ্য আমার কাছে আছে, আমিই তাহা লইয়াছিলাম। তাহার মাতা কহিল, বৎস, তুমি সদাপ্রভুর আশীর্বাদপাত্র হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার মাকে বলল, “তোমার যে তেরো কেজি দু’শো গ্রাম রূপা চুরি হয়ে গিয়েছিল এবং যার জন্য তোমাকে আমি অভিশাপ দিতে শুনেছি তা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।” তখন তার মা বলল, “বাবা, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার মাকে বলল, “তোমার যে তেরো কেজি দু’শো গ্রাম রূপা চুরি হয়ে গিয়েছিল এবং যার জন্য তোমাকে আমি বদদোয়া দিতে শুনেছি তা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।” তখন তার মা বলল, “বাবা, মাবুদ তোমাকে দোয়া করুন!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার মাকে বলল, তোমার যে এগারোশো শেকেল 20 চুরি হয়ে গিয়েছিল, যার জন্য তুমি শাপশাপান্ত করেছিল এবং আমাকেও শুনিয়েছিলে, তোমার সেই টাকা আমারই কাছে রয়েছে, আমিই নিয়েছিলাম। তার মা বললেন, বেশ, প্রভু তোমার মঙ্গল করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখা তার মাকে বলল, “মা তোমার কি মনে পড়ে কেউ একজন তোমার 28 পাউণ্ড রূপো চুরি করেছিল? আমি শুনলাম তুমি এই নিয়ে অভিশাপ দিয়েছিলে| দেখ, আমার কাছেই সেই রূপো আছে| আমিই তো চুরি করেছিলাম|” তার মা বলল, “বৎস, প্রভু তোমার মঙ্গল করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের মাকে বলল, “যে এগারশো রূপার মুদ্রা তোমার কাছ থেকে চুরি গিয়েছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়েছিলে ও আমাকে বলেছিলে, দেখ, সেই রূপা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।” তার মা বলল, “বৎস, তুমি সদাপ্রভুর আশীর্বাদপাত্র হও।”