Judges 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ঐ এগার শত রূপার মুদ্রা মাকে ফিরিয়ে দিলে তার মা বললো, আমি এই রূপা মাবুদের উদ্দেশে পবিত্র করছি, আমার পুত্র এই মুদ্রা আমার হাত থেকে নিয়ে একটি ছাঁচে ঢালা ও একটি খোদাই-করা মূর্তি তৈরি করুক। অতএব এখন এই রূপা তোমাকে ফিরিয়ে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যখন তার মাকে সেই 1,100 শেকল রুপো ফিরিয়ে দিল, তখন তার মা বললেন, “আমার এই রুপো আমি শপথ নিয়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করছি, যেন আমার ছেলে রুপো দিয়ে মোড়া একটি মূর্তি তৈরি করে। এই রুপো আমি তোমাকেই ফিরিয়ে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে ঐ এগার শত রৌপ্য মুদ্রা মাতাকে ফিরাইয়া দিলে তাহার মাতা কহিল, আমি এই রৌপ্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিতেছি, আমার পুত্র ইহা আমার হস্ত হইতে লইয়া এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করুক। অতএব এখন ইহা তোমাকে ফিরাইয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে ঐ এগার শত রৌপ্য মুদ্রা মাতাকে ফিরাইয়া দিলে তাহার মাতা কহিল, আমি এই রৌপ্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিতেছি, আমার পুত্র ইহা আমার হস্ত হইতে লইয়া এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করুক। অতএব এখন ইহা তোমাকে ফিরাইয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তেরো কেজি দু’শো গ্রাম রূপা সে তার মাকে ফিরিয়ে দিল। তখন তার মা বলল, “এই রূপা আমি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করছি যাতে আমার ছেলে তা দিয়ে খোদাই করে একটা প্রতিমা এবং ছাঁচে ঢেলে আর একটা প্রতিমা তৈরী করে। কাজেই আমি এই রূপা তোমাকেই ফিরিয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তেরো কেজি দু’শো গ্রাম রূপা সে তার মাকে ফিরিয়ে দিল। তখন তার মা বলল, “এই রূপা আমি মাবুদের উদ্দেশে কোরবানী করছি যাতে আমার ছেলে তা দিয়ে খোদাই করে একটা প্রতিমা এবং ছাঁচে ঢেলে আর একটা প্রতিমা তৈরী করে। কাজেই আমি এই রূপা তোমাকেই ফিরিয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঐ এগারোশো শেকেল তার মাকে ফিরিয়ে দিল। তার মা তখন বললেন, আমার ছেলের উপর যাতে শাপ না পড়ে তাই এই অর্থ আমি তার কল্যাণে পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করব। এই রূপো দিয়ে একটি ক্ষোদাই করা এবং একটি ছাঁচে ঢালাই করা মূর্তি তৈরী করা হবে। এ রূপো আমি তোমাকেই ফিরিয়ে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মায়ের কাছে মীখা 28 পাউণ্ড রূপো ফেরত দিয়ে দিল| মা বলল, “প্রভুর কাছে আমার এই রূপো হবে বিশেষ একটা উপহার| আমার পুত্রকে এটা দেব| সে একটা মূর্ত্তি গড়ে সেটা রূপো দিয়ে মুড়ে দেবে| তাই বলছি বাছা, এখন এই রূপো তোমার হাতেই ফিরিয়ে দিচ্ছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে ঐ এগারোশো রূপা মুদ্রা মাকে ফিরিয়ে দিলে তার মা বলল, “আমি এই রূপা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করছি; আমার ছেলে এটা আমার হাত থেকে নিয়ে, এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করুক। অতএব এখন এটা তোমাকে ফিরিয়ে দিলাম।”