Judges 17:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার মাকে ঐ রূপা ফিরিয়ে দিলে তার মা দুই শত রূপার মুদ্রা নিয়ে স্বর্ণকারকে দিল; আর সে একটি ছাঁচে ঢালা ও একটি খোদাই-করা মূর্তি তৈরি করলে তা মিকাহ্র বাড়িতে রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মীখা সেই রুপো তার মাকে ফিরিয়ে দেওয়ার পর, তিনি তা থেকে 200 শেকল রুপো নিয়ে সেগুলি এমন একজন রৌপ্যকারকে দিলেন, যে প্রতিমা নির্মাণ করার জন্য সেগুলি ব্যবহার করল। আর সেটি মীখার বাড়িতেই রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন মাতাকে ঐ রৌপ্য ফিরাইয়া দিলে তাহার মাতা দুই শত রৌপ্য মুদ্রা লইয়া স্বর্ণকারকে দিল; আর সে এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করিলে তাহা মীখার গৃহে থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন মাতাকে ঐ রৌপ্য ফিরাইয়া দিলে তাহার মাতা দুই শত রৌপ্য মুদ্রা লইয়া স্বর্ণকারকে দিল; আর সে এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করিলে তাহা মীখার গৃহে থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখা সেই রূপা তার মায়ের হাতে ফিরিয়ে দিলে পর তার মা প্রায় আড়াই কেজি রূপা নিয়ে স্বর্ণকারকে দিল। সে তা দিয়ে একটা মূর্তি ও একটা প্রতিমা তৈরী করে দিল, আর সেগুলো মীখার বাড়ীতেই রাখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্ সেই রূপা তার মায়ের হাতে ফিরিয়ে দিলে পর তার মা প্রায় আড়াই কেজি রূপা নিয়ে স্বর্ণকারকে দিল। সে তা দিয়ে একটা মূর্তি ও একটা প্রতিমা তৈরী করে দিল, আর সেগুলো মিকাহ্র বাড়ীতেই রাখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার ফিরিয়ে দেওয়া ঐ রূপো থেকে তার মা দুশোটি রূপোর মুদ্রা স্যাকরার হাতে দিলেন এবং সে সেই রূপো দিয়ে একটি খোদাই করা মূর্তি এবং একটি ছাঁচে ঢালাই করা মূর্তি তৈরী করে দিল। সেগুলি মীখার বাড়িতেই থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মীখা সেটা মায়ের কাছে দিয়ে দিল| মা তখন তা থেকে প্রায় 5 পাউণ্ড রূপো নিয়ে একজন স্বর্ণকারকে দিল| স্বর্ণকার সেই রূপো দিয়ে একটা মূর্ত্তি গড়ল| মূর্ত্তিটা রাখা হল মীখার বাড়িতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের মাকে ঐ রূপা ফিরিয়ে দিলে তার মা দুশো রূপা মুদ্রা নিয়ে স্বর্ণকারকে দিল; আর সে এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করলে তা মীখার ঘরে থাকল।