Judges 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিকাহ্‌র একটি দেবালয় ছিল; আর সে একটি এফোদ ও কয়েকটি পারিবারিক দেবতা তৈরি করলো এবং তার এক পুত্রকে অভিষেক করলে সে তার ইমাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মীখার একটি মন্দির ছিল, এবং সে একটি এফোদ ও কয়েকটি গৃহদেবতা তৈরি করল ও তার এক ছেলেকে নিজের যাজকরূপে অভিষিক্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ মীখার এক দেবালয় ছিল; আর সে এক এফোদ ও কয়েকটী ঠাকুর নির্ম্মাণ করিল, এবং আপনার এক পুত্রের হস্তপূরণ করিলে সে তাহার পুরোহিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ মীখার এক দেবালয় ছিল; আর সে এক এফোদ ও কয়েকটি ঠাকুর নির্মাণ করিল, এবং আপনার এক পুত্রের হস্তপূরণ করিলে সে তাহার পুরোহিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখার একটা মন্দির ছিল। সে একটা এফোদ ও কতগুলো দেবমূর্তি তৈরী করে তার একজন ছেলেকে পুরোহিত-পদে বহাল করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্‌র একটা মন্দির ছিল। সে একটা এফোদ ও কতগুলো দেবমূর্তি তৈরী করে তার একজন ছেলেকে ইমাম-পদে বহাল করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার বাড়িতে একটি মন্দির ছিল। সে একটি এফোদ এবং কয়েকটি পারিবারিক বিগ্রহ তৈরী করল। আর তার এক ছেলেকে অভিষেক করে পুরোহিত রূপে নিযুক্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখার একটা মন্দির ছিল| সেখানে বিভিন্ন মূর্ত্তির পূজা হত| মীখা একটা এফোদ তৈরী করেছিল| সে আরও কয়েকটা পারিবারিক মূর্ত্তি তৈরী করেছিল| তারপর মীখা তার একজন পুত্রকে তার যাজক হিসেবে নির্বাচন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ মীখার এক (বিগ্রহ) মন্দির ছিল; আর সে এক এফোদ ও কয়েকটি ঠাকুর নির্মাণ করল এবং নিজের এক ছেলের হাতে দিলে সে তার পুরোহিত হল।