Judges 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে এহুদা গোষ্ঠীর বেথেলহেম-এহুদার এক জন লোক ছিল। সে ছিল এক জন লেবীয়, সে সেখানে বাস করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার বেথলেহেমে এক তরুণ লেবীয় ছিল, যে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকজনের সঙ্গে বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একটী লোক ছিল, সে লেবীয়, ও সে তথায় প্রবাস করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একজন লোক ছিল, সে লেবীয়, ও সে তথায় প্রবাস করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যিহূদা এলাকার বৈৎলেহমের একজন লেবীয় যুবক যিহূদা-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় এহুদা এলাকার বেথেলহেমের একজন লেবীয় যুবক এহুদা-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে যিহূদীয়ার বেথলেহেমে যিহুদা গোষ্ঠীর এক ব্যক্তি বাস করত। সে ছিল একজন প্রবাসী লেবীয় সেবায়েত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার বৈৎলেহম শহরে একজন লেবীয় ছিল| সে যিহূদার পরিবারগোষ্ঠীতে থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একটা লোক ছিল, সে লেবীয়, ও সে সেখানে বাস করছিল।