Judges 17:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ব্যক্তি যেখানে স্থান পেতে পারে, সেখানে বাস করার জন্য নগর থেকে, বেথেলহেম-এহুদা থেকে চলে গিয়ে, যেতে যেতে পর্বতময় আফরাহীম প্রদেশে ঐ মিকাহ্র বাড়িতে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সেই নগর ছেড়ে বসবাসের উপযোগী অন্য কোনো স্থানের খোঁজে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে মীখার বাড়িতে এসে পৌঁছাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই ব্যক্তি যেখানে স্থান পাইতে পারে, তথায় প্রবাস করিবার জন্য নগর হইতে, বৈৎলেহম-যিহূদা হইতে, প্রস্থানপূর্ব্বক গমন করিতে করিতে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে ঐ মীখার বাটীতে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই ব্যক্তি যেখানে স্থান পাইতে পারে, তথায় প্রবাস করিবার জন্য নগর হইতে, বৈৎলেহম-যিহূদা হইতে, প্রস্থানপূর্বক গমন করিতে করিতে পর্বতময় ইফ্রয়িম প্রদেশে ঐ মীখার বাটীতে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অন্য কোথাও থাকবার জায়গার খোঁজ করবার জন্য বৈৎলেহম ছেড়ে বের হল। যাত্রাপথে সে ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় মীখার বাড়ীতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অন্য কোথাও থাকবার জায়গার খোঁজ করবার জন্য বেথেলহেম ছেড়ে বের হল। যাত্রাপথে সে আফরাহীমের পাহাড়ী এলাকায় মিকাহ্র বাড়ীতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই লোকটি যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী এলাকায় মীখার বাড়িতে এসে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বৈৎলেহম ছেড়ে অন্য একটি জায়গায় থাকবে বলে চলে গেল| যেতে যেতে সে এসে পড়ল মীখার বাড়িতে| ওর বাড়ি পাহাড়ি দেশ ইফ্রয়িমে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ব্যক্তি যেখানে জায়গা পেতে পারে, সেখানে বাস করবার জন্য নগর থেকে, বৈৎলেহম-যিহূদা থেকে, চলে গিয়ে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে ঐ মীখার বাড়িতে পৌঁছালেন।