Judges 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইসরাইলের মধ্যে বাদশাহ্ ছিল না; আর তখন দানীয় বংশ নিজেদের বাসস্থানের জন্য একটি স্থান অধিকারের চেষ্টা করছিল, কেননা সেই দিন পর্যন্ত ইসরাইল-বংশগুলোর মধ্যে তারা কোন অধিকার পায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না। আর সেই সময় দান গোষ্ঠীভুক্ত লোকজন নিজস্ব এমন এক স্থান খুঁজছিল যেখানে তারা বসতি স্থাপন করতে পারে, কারণ তখনও পর্যন্ত তারা ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোনও উত্তরাধিকার লাভ করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; আর তৎকালে দানীয় বংশ আপনাদের বাসার্থ অধিকারের চেষ্টা করিতেছিল, কেননা সেই দিন পর্য্যন্ত ইস্রায়েল-বংশ সমূহের মধ্যে তাহারা অধিকার প্রাপ্ত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; আর তৎকালে দানীয় বংশ আপনাদের বাসার্থ অধিকারের চেষ্টা করিতেছিল, কেননা সেই দিন পর্যন্ত ইস্রায়েল-বংশ সমূহের মধ্যে তাহারা অধিকার প্রাপ্ত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইস্রায়েলীয়দের মধ্যে কোন রাজা ছিল না। ইস্রায়েলীয় গোষ্ঠীগুলোর মধ্যে দান-গোষ্ঠীর লোকেরা তখনও কোন সম্পত্তি দখল করে নিতে পারে নি। কাজেই তারা বসবাস করবার উদ্দেশ্যে নিজেদের জন্য একটা জায়গার খোঁজ করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় বনি-ইসরাইলদের মধ্যে কোন বাদশাহ্ ছিল না। ইসরাইলীয় গোষ্ঠীগুলোর মধ্যে দান-গোষ্ঠীর লোকেরা তখনও কোন সম্পত্তি দখল করে নিতে পারে নি। কাজেই তারা বসবাস করবার উদ্দেশ্যে নিজেদের জন্য একটা জায়গার খোঁজ করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। দান গোষ্ঠীর লোকেরা তখন বসবাসের জন্য এলাকা দখলের চেষ্টায় ছিল। ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কেবল তারাই তখনও বসবাসের জন্য কোন জায়গা পায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ইস্রায়েলের কোন রাজা ছিল না| তখনও দান পরিবারগোষ্ঠী বসবাসের জায়গা খুঁজে পায় নি| তখনও তাদের নিজস্ব কোন জমি-জমা ছিল না| ইস্রায়েলের অন্যান্য পরিবারগোষ্ঠী ইতিমধ্যেই জায়গা পেয়ে গিয়েছিল| দানরা পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না; আর সেই দিনের দানীয় বংশ নিজেদের বসবাসের জন্য অধিকারের চেষ্টা করছিল, কারণ সেই দিন পর্যন্ত ইস্রায়েল-বংশগুলোর মধ্যে তারা অধিকার প্রাপ্ত হয়নি।