Judges 18:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা গেলেই নির্বিঘ্ন এক লোক-সমাজের কাছে পৌঁছাবে। সেই দেশটি বড় এবং আল্লাহ্ তোমাদের হাতে সেই দেশ তুলে দিয়েছেন; সেই স্থানে দুনিয়ার কোন কিছুর অভাব নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন সেখানে যাবে, তখন দেখতে পাবে যে অসন্দিগ্ধচরিত্র মানুষজনদের ও খুব সুন্দর এমন এক দেশ ঈশ্বর তোমাদের হাতে তুলে দিয়েছেন, যেখানে কোনো কিছুরই অভাব নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা গেলেই নির্ব্বিঘ্ন এক লোক সমাজের কাছে পৌঁছিবে, আর দেশ বিস্তীর্ণ; ঈশ্বর তোমাদের হস্তে সেই দেশ সমর্পণ করিয়াছেন; আর তথায় পৃথিবীস্থ কোন বস্তুর অভাব নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা গেলেই নির্বিঘ্ন এক লোক সমাজের কাছে পৌঁছিবে, আর দেশটি বিস্তীর্ণ; ঈশ্বর তোমাদের হস্তে সেই দেশ সমর্পণ করিয়াছেন; আর তথায় পৃথিবীর কোন বস্তুর অভাব নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সেখানে গেলে দেখতে পাবে যে, সেখানকার লোকেরা একটা মস্ত বড় জায়গায় নিরাপদে বাস করছে। ঈশ্বর তোমাদের হাতে জায়গাটা দিয়ে রেখেছেন। পৃথিবীর কোন জিনিসের অভাব সেখানে নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সেখানে গেলে দেখতে পাবে যে, সেখানকার লোকেরা একটা মস্ত বড় জায়গায় নিরাপদে বাস করছে। আল্লাহ্ তোমাদের হাতে জায়গাটা দিয়ে রেখেছেন। দুনিয়ার কোন জিনিসের অভাব সেখানে নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে দেশে গেলে দেখবে একদল লোক নির্ভাবনায় সেখানে বাস করে, বিরাট বিস্তীর্ণ সেই দেশ। ঈশ্বর সেই দেশ তেমাদেরই দিয়েছেন। জগতের কোন কিছুরই অভাব নেই সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সেখানে গেলেই দেখবে জমির ছড়াছড়ি| জিনিসপত্র অঢেল| তাছাড়া, তুমি আর একটা ব্যাপারও দেখবে যে, সেখানে লোকরা কোনরকম আক্রমণের জন্য তৈরী নয়| নিশ্চিত ঈশ্বর আমাদের ঐ জমিটি দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা গেলেই নির্বিঘ্ন এক লোক-সমাজের কাছে পৌছাবে, আর দেশ বিস্তীর্ণ; ঈশ্বর তোমাদের হাতে সেই দেশ সমর্পণ করেছেন; আর সেখানে পৃথিবীর কোন বস্তুর অভাব নেই।”