Judges 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা এহুদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠে গিয়ে সেখানে শিবির স্থাপন করলো। এই কারণে আজ পর্যন্ত সেই স্থানকে মহনেদান (দানের শিবির) বলে; দেখ, তা কিরিয়ৎ-যিয়ারীমের পিছনে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথে যেতে যেতে তারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমের কাছে শিবির স্থাপন করল। এই জন্য আজও কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চিমে অবস্থিত স্থানটিকে মহনেদান বলে ডাকা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠিয়া গিয়া তথায় শিবির স্থাপন করিল। এই কারণ অদ্য পর্য্যন্ত সেই স্থানকে মহনেদান [দানের শিবির] বলে; দেখ, তাহা কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চাতে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠিয়া গিয়া তথায় শিবির স্থাপন করিল। এই কারণ অদ্য পর্যন্ত সেই স্থানকে মহনেদান [দানের শিবির] বলে; দেখ, তাহা কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চাতে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে তারা যিহূদা দেশের কিরিয়ৎ-যিয়ারীমের কাছে ছাউনি ফেলল। সেইজন্য কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চিম দিকটাকে আজও বলা হয় মহনে-দান (যার মানে “দানের ছাউনি”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে তারা এহুদা দেশের কিরিয়ৎ-যিয়ারীমের কাছে ছাউনি ফেলল। সেইজন্য কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চিম দিকটাকে আজও বলা হয় মহন্তেদান (যার মানে “দানের ছাউনি”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যিহূদীয়ায় কিরিয়াৎজিয়ারীমে গিয়ে ছাউনি ফেলল। এই কারণে ঐ স্থানটি আজও মাহানে-দান (দানের শিবির) নামে পরিচিত। এই জায়গাটি কিরিয়াৎ-জিয়ারীমের পশ্চিমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লয়িশ শহরে যাবার পথে তারা কিরিয়ৎ-যিয়ারীম শহরের কাছাকাছি থামল| জায়গাটা যিহূদার| সেখানে তারা তাঁবু গাড়ল| সেই জন্য আজও কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চিম অঞ্চলটার নাম মহনে-দান| অর্থাৎ দানদের শিবির|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠে গিয়ে সেখানে শিবির তৈরী করল। এই কারণ আজ পর্যন্ত সেই জায়গাকে মহনে-দান [দানের শিবির] বলে; দেখ, তা কিরিয়ৎ-যিয়ারীমের পিছনে আছে।