Judges 18:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা সেই দিকে ফিরে মিকাহ্‌র বাড়িতে ঐ লেবীয় যুবকের বাড়িতে এসে তার মঙ্গল জিজ্ঞাসা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা সেদিকে মুখ ফিরিয়ে মীখার বাড়িতে গেল, যেখানে সেই লেবীয় তরুণটি বসবাস করত এবং তারা তাকে অভিবাদন জানাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা সেই দিকে ফিরিয়া মীখার বাটীতে ঐ লেবীয় যুবকের গৃহে আসিয়া তাহার মঙ্গল জিজ্ঞাসা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা সেই দিকে ফিরিয়া মীখার বাটীতে ঐ লেবীয় যুবকের গৃহে আসিয়া তাহার মঙ্গল জিজ্ঞাসা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তারা মীখার বাড়ীর সেই লেবীয় যুবকের ঘরে গেল এবং তার ভাল-মন্দের খবরাখবর নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তারা মিকাহ্‌র বাড়ীর সেই লেবীয় যুবকের ঘরে গেল এবং তার ভাল-মন্দের খবরাখবর নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার তখন মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের ঘরে গিয়ে তার কুশল জিজ্ঞাসা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা মীখার বাড়িতে এসে পৌঁছল| লেবীয় যুবকটি সেখানে থাকত| তারা তাকে কেমন আছে জিজ্ঞাসা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা সেই দিকে ফিরে মীখার বাড়িতে ঐ লেবীয় যুবকের ঘরে এসে তার মঙ্গল জিজ্ঞাসা করল।