Judges 18:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জবাবে বললো, চুপ কর, মুখে হাত দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চল এবং আমাদের পিতা ও ইমাম হও। তোমার পক্ষে কোনটা ভাল, একজনের কুলের ইমাম হওয়া, না ইসরাইলের একটি বংশের ও গোষ্ঠীর ইমাম হওয়া? তাতে ইমামের মন প্রফুল্ল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাকে উত্তর দিল, “চুপ করে থাকো! কোনও কথা বোলো না। আমাদের সঙ্গে চলো, এবং আমাদের পিতৃস্থানীয় এক যাজক হয়ে যাও। একটিমাত্র লোকের পরিবারের সেবা করার চেয়ে ইস্রায়েলের একটি বংশ ও গোষ্ঠীর সেবা করা কি তোমার পক্ষে ভালো নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উত্তর করিল, চুপ কর, মুখে হাত দিয়া আমাদের সঙ্গে সঙ্গে চল, এবং আমাদের পিতা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোনটা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তর করিল, চুপ কর, মুখে হাত দিয়া আমাদের সঙ্গে সঙ্গে চল, এবং আমাদের পিতা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোনটা ভাল, একজনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের একটি বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া? তাহাতে পুরোহিতের মন প্রফুল্ল হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা তাকে বলল, “চুপ, মুখে হাত চাপা দিয়ে তুমি আমাদের সংগে এস; আমাদের পুরোহিত হয়ে পিতার মত হও। একজন লোকের পরিবারের পুরোহিত হওয়ার চেয়ে কি ইস্রায়েলীয়দের একটা গোষ্ঠীর পুরোহিত হওয়া ভাল নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা তাকে বলল, “চুপ, মুখে হাত চাপা দিয়ে তুমি আমাদের সংগে এস; আমাদের ইমাম হয়ে পিতার মত হও। একজন লোকের পরিবারের ইমাম হওয়ার চেয়ে কি বনি-ইসরাইলদের একটা গোষ্ঠীর ইমাম হওয়া ভাল নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, চুপ! কেন শব্দ না করে আমাদের সঙ্গে চল এবং আমাদের গুরু ও পুরোহিত হও। একটি মাত্র পরিবারের পুরোহিত হওয়ার চেয়ে ইসরায়েলীদের পুরো একটি গোষ্ঠীর পুরোহিত হওয়া কি তোমার পক্ষে ভাল নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাঁচ জন লোক বলল, “চুপ করো! একটি কথাও বলবে না| আমাদের সঙ্গে এস| তুমি আমাদের পিতা ও যাজক হও| এখন স্থির কর তুমি কি করবে| ভেবে দেখ, একজনের যাজক হওয়া ভাল, না সমগ্র ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠীর যাজক হওয়া ভাল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “চুপ কর, মুখে হাত দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চল এবং আমাদের বাবা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোন্টা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া?”