Judges 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দানীয়রা তাদের পূর্ণ সংখ্যা থেকে তাদের গোষ্ঠীর পাঁচ জন বীরপুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করার জন্য সরা ও ইষ্টায়োল থেকে প্রেরণ করলো। তারা তাদেরকে বললো, তোমরা যাও, দেশ অনুসন্ধান কর; তাতে তারা পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্‌র বাড়ি পর্যন্ত গিয়ে সেই স্থানে রাত্রি যাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের মধ্যে পাঁচজন মুখ্য লোককে সরা ও ইষ্টায়োল থেকে দেশ পর্যবেক্ষণ ও অনুসন্ধান করার জন্য পাঠাল। এই লোকেরা সমগ্র দান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিল। তারা তাদের বলল, “যাও, দেশটি অনুসন্ধান করো।” অতএব তারা ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে প্রবেশ করে মীখার বাড়িতে এল, এবং সেখানেই রাত কাটাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দান-সন্তানগণ আপনাদের পূর্ণ সংখ্যা হইতে আপনাদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করিবার জন্য সরা ও ইষ্টায়োল হইতে প্রেরণ করিল; তাহাদিগকে বলিল, তোমরা যাও; দেশ অনুসন্ধান কর; তাহাতে তাহারা পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে মীখার বাটী পর্য্যন্ত গিয়া সেই স্থানে রাত্রি যাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দান-সন্তানগণ আপনাদের পূর্ণ সংখ্যা হইতে আপনাদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করিবার জন্য সরা ও ইষ্টায়োল হইতে প্রেরণ করিল; তাহাদিগকে বলিল, তোমরা যাও, দেশ অনুসন্ধান কর; তাহাতে তাহারা পর্বতময় ইফ্রয়িম প্রদেশে মীখার বাটী পর্যন্ত গিয়া সেই স্থানে রাত্রি যাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য দানীয়েরা সরা ও ইষ্টায়োল থেকে তাদের পাঁচজন শক্তিশালী যোদ্ধাকে খোঁজ-খবর নেবার জন্য পাঠিয়ে দিল যাতে তারা দেশটা ভাল করে দেখে আসতে পারে। এই পাঁচজনকে তারা বলে দিল, “তোমরা দেশটার খোঁজ-খবর নিয়ে দেখে এস।” তাতে সেই লোকেরা ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় গিয়ে ঢুকল এবং রাতে মীখার বাড়ীর কাছে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য দানীয়রা সরা ও ইষ্টায়োল থেকে তাদের পাঁচজন শক্তিশালী যোদ্ধাকে খোঁজ-খবর নেবার জন্য পাঠিয়ে দিল যাতে তারা দেশটা ভাল করে দেখে আসতে পারে। এই পাঁচজনকে তারা বলে দিল, “তোমরা দেশটার খোঁজ-খবর নিয়ে দেখে এস।” তাতে সেই লোকেরা আফরাহীমের পাহাড়ী এলাকায় গিয়ে ঢুকল এবং রাতে মিকাহ্‌র বাড়ীর কাছে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই দান পরিবারগোষ্ঠী দেশে গুপ্তচরবৃত্তির জন্য পাঁচজন সৈন্যকে পাঠিয়ে দিল| ঐ পাঁচজন সরা আর ইষ্টায়োল শহরের লোক| এদের বেছে নেবার কারণ এরা দানদের সব পরিবার থেকেই এসেছে| তাদের দেশের উপর গুপ্তচরবৃত্তির জন্য বলা হল| পাঁচ জন পাহাড়ী দেশ ইফ্রয়িমে পৌঁছল| তারা মীখার বাড়ীতে এল এবং সেই রাতটা সেখানে কাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দান-সন্তানরা নিজেদের পূর্ণ সংখ্যা থেকে নিজেদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করবার জন্য সরা ও ইষ্টায়োল থেকে পাঠাল; তাদেরকে বলল, “তোমরা যাও, দেশ অনুসন্ধান কর;” তাতে তারা ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে মীখার বাড়ি পর্যন্ত গিয়ে সেই জায়গায় রাত কাটাল।