Judges 18:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা মুখ ফিরিয়ে প্রস্থান করলো এবং বালক বালিকা, পশু ও দ্রব্য সামগ্রী তাদের সম্মুখে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ছোটো ছোটো শিশুদের, তাদের গবাদি পশুপাল ও তাদের বিষয়সম্পত্তি সামনে রেখে তারা মুখ ফিরিয়ে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা মুখ ফিরাইয়া প্রস্থান করিল, এবং বালকবালিকা, পশু ও দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা মুখ ফিরাইয়া প্রস্থান করিল, এবং বালক-বালিকা, পশু ও দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তাদের ছোট ছেলেমেয়ে, পশুপাল এবং তাদের অন্যান্য জিনিসপত্র দলের সামনের দিকে রেখে সেখান থেকে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তাদের ছোট ছেলেমেয়ে, পশুপাল এবং তাদের অন্যান্য জিনিসপত্র দলের সামনের দিকে রেখে সেখান থেকে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে তারা আবার যাত্রা শুরু করল। শিশুসন্তান, পশুপাল ও লটবহর সামনে রেখে তারা এগোতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দান পরিবারগোষ্ঠীর 600 জন লোক লেবীয় যাজককে নিয়ে মীখার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল| তাদের সামনে ছোট ছেলেমেয়ে, জীবজন্তু আর অন্যান্য জিনিসপত্র রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা মুখ ফিরিয়ে চলে গেল এবং ছোট ছেলে-মেয়ে, পশু ও দ্রব্য সামগ্রী নিজেদের সামনে রাখল।